1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫০ Time View

ফরিদপুরে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ঃ
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। সোমবার (০২ জুন) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাত মাস বয়সী আয়ান ও দুই বছর বয়সী আদিবার মৃত্যু হয়।

নিহতদের মধ্যে আয়ানের বাড়ি গোপালগঞ্জের চন্ডিবদী দিয়ে এলাকায়। অপরদিকে আদিবার বাড়ি ফরিদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায়। এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪ জন সহ মোট ১৯০ রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জেলায় এ পর্যন্ত ১৯১২ জন রোগী হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। ‌

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর জেলায় বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‌্যাশ ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।#

।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati