1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরে শুরু হয়েছে ‌ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন মৃত্যুবার্ষিকী সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম আজ
শিরোনাম :

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ Time View

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সম্মেলনের আয়োজন করে ফরিদপুর জেলা দলিল লেখক সমিতি।

ফরিদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. রশিদ।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে. এস. হোসেন টমাস।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুল হক মিয়া।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলী আহমেদ গোলাম মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ‌আলহাজ্ব গোলাম মোস্তফা ছাড়াও বাংলাদেশের কেন্দ্রীয় ও দেশের সকল বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ।

বক্তারা দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়সঙ্গত দাবি আদায় এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের দলিল লেখক সমাজ উপকৃত হবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।

সম্মেলনে ফরিদপুরসহ সারা দেশের বিভাগ এবং বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখকরা অংশগ্রহণ করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষে দলিল লেখক সমিতির প্রয়াত তিনজনের পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। #

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati