1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরে শুরু হয়েছে ‌ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন মৃত্যুবার্ষিকী সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম আজ
শিরোনাম :

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ Time View

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা প্রদান, শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং মূর্তি ভাঙার হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সনাতনী ঐক্য ধারা, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখা, শহর শাখা এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রের ছবি জুতা দিয়ে আঘাত করার ঘটনা শুধু ধর্মীয় অবমাননাই নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, গাইবান্ধার এ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; দেশের বিভিন্ন স্থানে সময়ে সময়েই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

তারা সতর্ক করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে, যা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

মানববন্ধন থেকে সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati