1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

ফরিদপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধানবীজ-সার-চারা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৮ Time View

ফরিদপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধানবীজ-সার-চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে প্রায় তিন হাজার প্রান্তিক কৃষক ও ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও ফলদ-বনজ চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের সঠিকভাবে কৃষি উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।

এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১৬০ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন গাছের ২৬৩০টি চারা বিতরণ করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati