ফরিদপুরে ALOHA Bangladesh-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ফরিদপুরে ALOHA Bangladesh, Faridpur Branch-এর উদ্যোগে Certificate & Prize Giving Ceremony–2026 অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার বাড়ৈ, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমতিয়াজ জাহান, ফরিদপুর শাহীন স্কুলের শাখা পরিচালক শেখ হেলাল , এবং সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের পরিচালক অপরেশ রায়। এ সময় বক্তারা বলেন শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও দক্ষতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বলেন প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক ভবিষ্যৎ গড়তে নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।
এ সময় জেলার শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
Leave a Reply