1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ও ¯^র্ণালংকার সহ টাকা ছিনতাই আহত যুবক হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের নিহত ইউসুফে পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে ৪৮ দল নিয়ে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ফরিদপুরে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা বিএনপির সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের লীলাকথা অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নায়াব ইউসুফ ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
শিরোনাম :

ফরিদপুরে কৃষক, নারী, শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন জিনিস তুলে দিলেন এমপি

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

ফরিদপুরে কৃষক, নারী, শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন জিনিস তুলে দিলেন এমপি

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলার কৃষক, নারী, শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সার, বীজ, টিন, সেলাই মেশিন, বাইসাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সোমবার দুপুরে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (ADP) আওতায় এই সাহায্য ও সহযোগিতা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা প্রণব পান্ডে, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সংসদ সদস্য অতিথিদের নিয়ে অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল, সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, ফরিদপুরের মেহনতি কৃষকদের পাশে দাঁড়ানো এবং কৃষি উৎপাদনকে আরও বেগবান করাই আমাদের মূল লক্ষ্য। সরকারের এই সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া শিক্ষার্থী ও অসহায় মানুষরা এসব সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati