1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ও ¯^র্ণালংকার সহ টাকা ছিনতাই আহত যুবক হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের নিহত ইউসুফে পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে ৪৮ দল নিয়ে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ফরিদপুরে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা বিএনপির সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের লীলাকথা অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নায়াব ইউসুফ ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
শিরোনাম :

বোয়ালমারীর এক পল্লীতে একের পর এক অজ্ঞান করে চুরি

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

বোয়ালমারীর এক পল্লীতে একের পর এক অজ্ঞান করে চুরি

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, বেলজানী গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে মফিজার বাড়িতে দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৩ লাখ টাকা নিয়ে যায়। অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুলিশ রুইজানী এলাকার চর থেকে তমিজউদদীন মন্ডলের ছেলে আজিম মণ্ডল নামে একজনকে আটক করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই এলাকায় একাধিক চুরি ও চুরির চেষ্টা হয়েছে। সিঙ্গাপুরপ্রবাসী শাহাদতের বাড়িতে গ্রীলের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হলেও দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে চোরেরা পালিয়ে যায়। তার আগের রাতে পীর মাহমুদের ছেলে জাফরের বাড়িতেও একইভাবে প্রবেশের চেষ্টা করা হয়।
এ ছাড়া নায়েব মেম্বারের বাড়ি থেকে পানির মোটর চুরি, সাংবাদিক মিজানুর রহমানের বাড়ি থেকে মোটর ও অন্যান্য মালামাল চুরি, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাদীনুরের বাড়িতে একাধিকবার চুরি, খরসূতী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হাইয়ের বাড়িতে চুরি, মৃত সিরাজুল ইসলামের ছেলে সালাউদ্দিনের বাড়িতে চুরির চেষ্টা এবং অধ্যক্ষ সাদীনুর রহমানের বাড়ি থেকে মোটর চুরির ঘটনাও ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
একই কায়দায় বেলজানী চরপাড়ার মৃত মীর মাহমুদের ছেলে নাসিরের বাড়ি এবং মৃত আক্তার মোল্লার ছেলে ফুল মিয়ার বাড়িতেও পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরির অভিযোগ রয়েছে। এছাড়া খরসূতী গ্রামের তোজাম পেয়াদারের বাড়ি থেকেও পানির মোটর চুরি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, আটক আজিম মণ্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে খরসূতী গ্রামের ছহিরুদ্দীনের ছেলে লুৎফর, বেলজানী গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহীন, খরসূতী গ্রামের কাঙ্গালের ছেলে তপনাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন। এছাড়া মাগুরার মহম্মদপুর উপজেলার লিটন নামের একজনের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, চুরির ঘটনায় একজন আটক আছে। মামলার প্রক্রিয়া চলছে। আটককৃত চোরকে আগামীকাল বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati