1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ও ¯^র্ণালংকার সহ টাকা ছিনতাই আহত যুবক হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের নিহত ইউসুফে পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে ৪৮ দল নিয়ে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ফরিদপুরে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা বিএনপির সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের লীলাকথা অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নায়াব ইউসুফ ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা
শিরোনাম :

ফরিদপুর ডায়াবেটিক সমিতি জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

ফরিদপুর ডায়াবেটিক সমিতি
জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ফরিদপুর ডায়াবেটিক সমিতির জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে বিষয়টি সংশোধন করার উদ্যোগের কথা জানিয়ে “ত্রি-বার্ষিক” নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
জীবিত যে জীবন সদস্যকে মৃত হিসেবে দেখিয়ে তাঁর নাম সদস্যপদ ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁর নাম মো. সাদেকুজ্জামান ওরফে মিলন পাল।
মিলন পাল গতকাল বুধবার (৮ জুলাই) ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে “আজীবন সদস্যকে মৃত দেখিয়ে সদস্য পদ বাতিল প্রসঙ্গে” শিরোনামে একটি অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগে সাদেকুজ্জামান বলেন, আমি প্রতিষ্ঠানের এক নম্বর রেজিস্ট্রার অনুযায়ী ৬৮ নম্বর আজীবন সদস্য ছিলাম। কিন্তু রেজিস্ট্রারে উক্ত সদস্যকে মৃত দেখিয়ে সদস্য পদ বাতিল করা হয়। যারা মৃত দেখিয়ে সদস্য পদ বাতিল করেছে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাকে ৬৮ নম্বর সিরিয়াল পুনঃবহাল করবেন।
সাদেকুজ্জামান ওরফে মিলন পাল ১৯৫৭ সালের ১ জুলাই ফরিদপুর সদরের ডিগ্রীর ‌চর ইউনিয়নের পালডাঙ্গী গ্রামে জন্মগ্রহণ করেন। তকে ২০০৫ সালে পদ্মা নদীর ভাঙ্গণের শিকার হয়ে তিনি বর্তমানে শহরের হাবেলী গোপালপুর মহল্লায় বসবাস করছেন।
তিনি (সাদেকুজ্জামান) ১৯৮৪ সাল থেকে ২০১৭ ফরিদপুর সদরের ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দীর্ঘ ২৫ বছর ফরিদপুর জিলা চেয়ারম্যান সমিতি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফরিদপুর ডায়াবেটিক সমিতি সুত্রে জানা গেছে, ১৯৮৩ সালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঝিলটুলী মহল্লা এলাকায় ফরিদপুর ডায়াবেটিক সমিতি স্থাপিত হয়। কালের বিবর্তনে ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রথমে ডায়াবেটিক হাসপাতাল ও পরে ডায়াবেটিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। হাসপাতালটি বর্তমানে পাঁচশ শয্যা বিশিষ্ট। মেডিকেল কলেজে প্রতিবছর ৯০ জন করে ভর্তির সুযোগ পাচ্ছেন, বর্তমানে ১৭ তম ব্যাচ ভর্তি হয়েছে।
ফরিদপুরের বেসরকারি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে ফরিদপুর ডায়াবেটিক সমিতি অগ্রগণ্য।
১৯৮৪ সালে ১২ জন জীবন সদস্য নিয়ে এ সমিতি যাত্রা শুরু করলেও বর্তমানে এ সমিতির জীবন সদস্য তিন হাজার সাত শতাধিক।
ওই সমিতির ৬৮ নম্বর জীবন সদস্য সাদেকুজ্জামান ১৯৯১ সালে এ সমিতির সাথে যুক্ত হন।
জানতে চাইলে ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান বলেন, ভুলবশত জীবিত সিদস্যকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি বলেন, এ ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেমিতির “ত্রি-বার্ষিক” নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ মামলা চলাকালে ভোটার তালিকা সংশোধনের কোন উপায় নেই। মামালাটি নিষ্পত্তি হওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati