1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর ভিডিও প্রচারের তীব্র প্রতিবাদ বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী বাখুন্ডায় একটি পরিবার কে সরকারি রাস্তায় চলাচলে বাঁধা, প্রতিবাদ করায় অপবাদ দিয়ে নারীর ঘরে তালা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত, সচেতনতা বৃদ্ধিতে গাছ লাগানো ও প্লাস্টিক বর্জনের আহ্বান ফরিদপুর ডায়াবেটিক সমিতি জীবিত জীবন সদস্যকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনের অভিযোগে আটক ৪ বোয়ালমারীর এক পল্লীতে একের পর এক অজ্ঞান করে চুরি ফরিদপুরে পঁচা গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা, দুই মণ মাংস জব্দ ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন এক গৃহবধূ
শিরোনাম :

ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর গ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারার আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে বাধা দিতে গেলে মামলার বাদীসহ তাঁর পরিবারের সদস্যদের মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সদর পিটিশন নং-২৭৩/২০২৬ মামলায় মল্লিকপুর গ্রামের কমেলা বেগম বাদী এবং একই গ্রামের চানো শেখ, তারা শেখ, সাগর শেখ, হালিম শেখ, চাম্পা বেগম, টুলি বেগম ও ফুলকি বেগমসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

স্থানীয়রা জানান , মৃত জলিল শেখ ও মৃত মোনাউল্ল্যা শেখ আপন দুই ভাই ছিলেন। জলিল শেখের স্ত্রী কমেলা বেগম এবং তাঁর দুই ছেলে রাশেদুল ইসলাম ও রশিদুল ইসলাম জীবিকার তাগিদে একজন প্রবাসে ও অপরজন ঢাকায় চাকরি করেন। বাড়িতে রয়েছেন শুধু তাঁদের মা, স্ত্রী ও সন্তানরা।

পরিবারটির দাবি, জলিল শেখ ও মোনাউল্ল্যা শেখের সম্পত্তি সমান দুই ভাগে বণ্টন হওয়ার কথা থাকলেও মোনাউল্ল্যা শেখের উত্তরাধিকারীরা তা মানতে রাজি নন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

মামলার বিবরণ অনুযায়ী, মল্লিকপুর মৌজার বিএস খতিয়ান নং-২৮৩-এর দাগ নং-৬৫২ ও ৬৬৪-এর মোট ৪৩ শতাংশ জমির মধ্যে ২১ দশমিক ৫০ শতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ রয়েছে। বাদীপক্ষের দাবি, এটি তাঁদের পৈতৃক ওয়ারিশি সম্পত্তি এবং তারা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। অন্যদিকে বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে কোতোয়ালী থানা পুলিশ উভয় পক্ষকে ১৪৪ ধারার নোটিশ প্রদান করে। নোটিশে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আদালতের নির্দেশ মেনে চলা এবং কোনো ধরনের শান্তিভঙ্গমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ২৯ জুলাই আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বাদীপক্ষের অভিযোগ, আদালতের নির্দেশ কার্যকর থাকা অবস্থাতেই বিবাদীপক্ষ বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ শুরু করে। বিষয়টি জানতে পেরে কমেলা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কমেলা বেগমসহ পরিবারের কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষ আরও অভিযোগ করেছে, পুরো ঘটনার পেছনে স্থানীয় এক বিএনপি নেতা আলমগীরের প্রভাব রয়েছে।

স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের আদেশ অমান্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ তদন্ত করে দেখা হবে। আদালতের নির্দেশ লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati