তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ভাঙ্গায় সংবর্ধনা সফল করতে প্রস্তুতি সভা
বিশেষ প্রতিনিধি:
আগামী ১৩ জুলাই বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ভাঙ্গায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ সময় তিনি সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply