1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা
শিরোনাম :

প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪১ Time View

প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন
পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি

বিশেষ প্রতিনিধি:

পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ
শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর ও পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন শহর গড়ি।”
সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুরের সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত সিং এবং পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, রেহেনা প্রিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।
বক্তারা বলেন, প্লাস্টিক বর্তমানে পরিবেশের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্লাস্টিক বর্জ্যের কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, নদ-নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া পাট পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহারে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ধাপে ধাপে প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati