1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ফরিদপুরের উন্নয়নে মাস্টার প্ল্যানের দাবি, সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস নায়াব ইউসুফের ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, নির্মিত হবে ১৫ তলা আধুনিক ভবন নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ খালেক চেয়ারম্যানের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত। ৫ আগস্টের পর বাজার দখল” বোয়ালমারীতে হামলায় বিএনপি নেতাসহ আহত ২, ফের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা
শিরোনাম :

​ফরিদপুরে ‘মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর জেলা কার্যালয় উদ্বোধন ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯৪ Time View

​ফরিদপুরে ‘মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর জেলা কার্যালয় উদ্বোধন ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

​বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন ফরিদপুর জেলা শাখার নতুন অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম মো: আল-আমিন (আনিচ)-এর পরিবারকে নগদ অর্থ ও জমি কেনার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩:৩০ টায় ফরিদপুর শহর বাইপাস সড়কস্থ বায়তুল মামুর জামে মসজিদের বিপরীতে মন্ডল মার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে ও জেলা সভাপতি মো: আশরাফ শেখ-এর সভাপতিত্বে

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: ইমরান হোসেন (সোহাগ),
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ​মো: রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক​ মো: ওমর ফারুক।

এ সময় বিভিন্ন পর্যায়ের নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফরিদপুর জেলা শাখার কার্যকরী সভাপতি মোল্লা মনিরুজ্জামান।

​নিহত চালকের পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকার সহায়তা করে সংগঠনের নের্তবৃন্দরা।
​সম্প্রতি কুষ্টিয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাস চালক আল-আমিন (আনিচ)। অনুষ্ঠানে মরহুম আল-আমিনের পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
​সহায়তার অংশ হিসেবে নিহত চালকের মায়ের হাতে নগদ ১০ হাজার টাকা এবং স্ত্রীর হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারটিকে জমি কিনে দেওয়ার উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত নগদ ১ লাখ টাকা স্ত্রী ও মায়ের হাতে একযোগে হস্তান্তর করা হয়। এ সময় তাৎক্ষণিক আর্থিক সাহায্য পেয়ে অশ্রুসজল চোখে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, মঙ্গল ও সকল সদস্যের জন্য দোয়া ও শুভকামনা জানান নিহতের স্বজনরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “আমাদের এই সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। চালকরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে রাত-দিন হাড়ভাঙা খাটুনি খাটেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়—বেশিরভাগ শ্রমিকের আর্থিক অবস্থা শোচনীয়। কোনো দুর্ঘটনায় চালক মারা গেলে অর্থকষ্টে পুরো পরিবার এক লহমায় ধ্বংস হয়ে যায়; কেউ তাদের খোঁজ নেয় না। সরকার যদি শ্রমিকদের দিকে সময়মতো সঠিক নজর দিত, তবে হয়তো আলাদাভাবে এই উদ্যোগগুলোর দরকার হতো না।”
​বক্তারা অনতিবিলম্বে এ পেশায় নিয়োজিত শ্রমিকদের সরকারি ঝুঁকি ভাতা বৃদ্ধি ও দুর্ঘটনাকবলিত পরিবারের ক্ষতিপূরণের সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati