ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এম্বুলেন্স ও বাস মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন।
শুক্রবার(২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, মাগুরাগামী এম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা কিং ফিসার নামক লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন এবং চার জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায়।
Leave a Reply