1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম :
ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালমারীর মাদক ব্যবসায়ী তুষারকে বঁাচাতে একটি চক্রের পায়তারা

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৮৬১ Time View

নিজস্ব প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী, চঁাদাবাজ, শালিশবাজ, জমি দখলকারী মুনজুর হোসেন তুষারকে বঁাচাতে তার সহযোগিরা বিভিন্ন পথ অবলম্বন করছেন। তুষারের নামে বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর তুষারের সহযোগি মাদক ব্যবসায়ীরা তুষারকে বঁাচাতে উঠে পড়ে লেগেছে বলে একাধিক সূত্র জানায়। সংবাদ প্রকাশের পর বেপরোয়া তুষার আরও বেপরোয়া হয়ে উঠেছে। সেই সাথে তার সহযোগিরাও তাকে বঁাচাতে নানা পথ অবলম্বন করছেন। মাদকের ব্যবসা করে তুষার লক্ষ লক্ষ টাকা আয় করছে প্রতি মাসে। দাদপুর এলাকায় তুষারের মাদকের ছুবলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কেউ মুখ খুললে তার জীবনে নেমে আসছে ভয়ংকর বিপদ। এতো অপরাধ করেও ধরা ছুয়ার বাইরে রয়েছে এই চঁাদাবাজ। তার এই অপরাধ ঢাকতে উঠে পড়ে লেগেছে তার সহযোগিরা।
নাম প্রকাশে অনিইচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, তুষার এতোটায় বেপরোয়া হয়ে উঠেছে এলাকায় বসবাস করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তুষার যাদের প্রতিমাসে সকল অপকর্মের থেকে টাকার ভাগা দেয় তারাই তুষারকে বঁাচানোর চেষ্টা চালাচ্ছে।
বাজিতপুর গ্রামের আমিন মিয়ার স্ত্রী রিক্তা বেগম সম্প্রতি তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বলেন, কিছুদিন আগে তুষার আমার বাড়িতে তার বাহিনীর কয়েকটি ছেলে পাঠিয়ে ২০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে এই এলাকায় বসবাস করতে দেবে না বলেও তারা হুমকি দামকি দেয়। তারা আরও বলে তুষার ভাই যে টাকা চেয়েছে সেই টাকা দিলে এই এলাকায় বসবাস করতে পারবি তা না হলে তুষার ভাই তোদের পঙ্গ করে এলাকা ছাড়া করে দেবে। তিনি আরও অভিযোগ করেন, তুষারসহ তার বাহিনী রাতের আধারে আমার বাড়িতে হামলা চালিয়েছে। এসব বিষয়ে আমি অভিযোগ করেছি বলে সে ও তার লোকজন রাতের আধারে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য বলছেন।
দাদপুর গ্রামের বাসিন্দা মো. আজিজার মোল্যা প্রায় গ্রাম ছাড়া রয়েছে। আজিজার মোল্যার পরিবার আতংকে দিন কাটাচ্ছে। আজিজার মোল্যা বলেন, তুষার আমাকে আমার বাড়িতে গিয়ে আমার জমি টুকু তার বাহিনীর একজনের নামে লেখে দিতে বলে। আমি জমি দিতে অস্বীকৃতি জানালে আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়।
এ ছাড়া তুষারের কথা কেউ না শুনলে তাকে বিভিন্ন ভাবে হয়রানি করে। বোয়ালমারী উপজেলা আথলীগের এক প্রভাবশালীর আশ্রায়ে থেকে তুষার এ সকল অপকর্ম করছে বলে দাদপুর ইউপির একজন সাবেক চেয়ারম্যান ও একাধিক ব্যক্তি জানান। যার কারণে তুষারকে প্রশাসনের কোন লোক ছুতে পারছে না। রয়ে যাচ্ছে ধরা ছুয়ার বাইরে। এলাকাবাসি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছেন তুষারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
এদিকে মাদকে এলাকা ছেয়ে ফেলেছে এই তুষার। যুব সামাজ হয়ে যাচ্ছে নষ্ট। স্কুল, কলেজ গামী শিক্ষার্থীরা বই খাতা কলম রেখে মাদকে আসক্ত হয়ে পড়েছে বলে জানান এলাকাবাসি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, ওর বিরুদ্ধে একটি মামলা হয়েছে কয়েকদিন আগে মারামারির ঘটনাকে কেন্দ্র করে। সেই মামলায় সে বর্তমানে জামিনে রয়েছে। তিনি বলেন এলাকার কেও যদি অভিযোগ দেয়া তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati