1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র

ফরিদপুরের বহিস্কৃত নেতা বরকত ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি রুবেলের ব্যাবসা প্রতিষ্ঠান, বাড়ি, ব্যাংকের টাকা জব্দ।

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪৫৪২ Time View

মাহাবুবুল ইসলাম পিকুল:
ফরিদপুর শহর আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও বাসমালিক গ্রুপের অব্যাহতি প্রাপ্ত সভাপতি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সকল বিষয়-সম্পত্তি জব্দ করেছে সিআইডি। এ ঘটনায় ফরিদপুরের সাধারণ মানুষের মধ্যে বিরাজমান আতংক অনেকটা দুর হয়েছে বলে শহরবাসী জানিয়েছে।
সিআইডি জানিয়েছে, ফরিদপুর শহর আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক অসীম ক্ষমতাধর অনুপ্রবেশকারী সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ব্যাংকে গচ্ছিত টাকসহ বিষয়াদি সম্পত্তি সীজ করেছে সিআইডি।
সিআইডির ঢাকা মেট্টো পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক এসএম মিরাজ আল মামুন জানান, শহর আওয়ামীলীগের বিতর্কিত এই দুই নেতা দলে অনুপ্রবেশ করে টেন্ডারবাজী, খুন খারাবী, চাঁদাবাজি মাদকব্যবসা ভূমি দখলসহ নানা অপকর্ম করে হাজার হাজার কোটি টাকা আত্নসাত করেছে। এ ব্যাপারে ঢাকার কাফরুল থানায় গত ২৬ মে ওই দুই ভায়ের নামে দুই হাজার কোটি টাকা অবৈধভাবে কামিয়ে বিশাল ভুসম্পত্তির পাশাপাশি বিদেশে টাকা পাচার করেছে মর্মে মানি লন্ডারিং এর মামলা দায়ের করা হয়। ২৮ মে তিনি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ প্রাপ্তি হয়ে ফরিদপুরে এসে অনুসন্ধান করে বিষয়গুলির সত্যতা পান।
এদিকে গত ৭ মে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় বরকত-রুবেলের বদরপুরস্থ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা বিপুল পরিমান আগ্নীয় অস্ত্র, ইয়াবা, বিদেশী মদ, বিদেশী টাকা ১২০০ শত বস্তা চাল জব্দ করা হয়। পরবর্তিতে পরাপর অস্ত্র, চাঁদাবাজি, মাদকের মামলায় ৭ দফায় ২৩ দিনের রমান্ড শেষে বর্তমানে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসপি উত্তম কুমার জানান, গ্রেফতারকৃত বরকত-রুবেলের দেশের সরকারী-বেসরকারী বিভিন্ন ব্যাংকে একাধিক একাউন্টে শতশত কোটি টাকা মজুদ রয়েছে। বরকতের ক্ষেত্রে বরকত, বরকত চৌধুরী, বরকত ইবনে সালাম, চৌধুরী ইবনে সালাম বরকত, মেসার্স বরকত এন্টার প্রাইজ, বরকত ডেইরী ফার্ম ইত্যাদী, রুবেলেরও একই ধরনের নামে বিভিন্ন ব্যাংকে এ্যাকাউন্ট রয়েছে। তারা ইতিমধ্যে ফরিদপুরে এসে গ্রেফতারকৃত দুই ভায়ের আরো তদন্তের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন। রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে আদালতের মাধ্যমে ঢাকা গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তিনি আরো জানান, তাদের আয়ের উৎসে যারা সহযোগীতা করেছে তাদের কেউই ছাড় পাবে না। সকলকেই পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এছাড়া তারা ইতিমধ্যে বরকত-রুবেলের বাড়ি, পরিবহন, পেট্টাল পাম্প, ভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠান জব্দ করেছে।
এদিকে সিআইডির কর্মকান্ডে জেলার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতদিনে মানুষের মধ্যে যে উৎকন্ঠা আর ধুয়াশা ছিল তা সিআইডির কর্মকান্ডে পরিস্কার হয়ে গেছে। এতে জেলার মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির দন্ডে দন্ডিত পলাতক আসামি জাহিদূর রহমান খোকোনের আপন ভাগিনা এই রুবেল বরকত। অপর পলাতক আসামি আবুল কালাম আজাদের ( বাচ্চু রাজাকারের)  আত্নীয়। অভিযোগ রয়েছে এদের দেশ থেকে পালাতে সাহায্য করেছে  এই রুবেল বরকত। অপরদিকে এই দূর্নীতিবাজদের বাচাঁতে স্বাধীনতা বিরোধীদের সন্তন স্বজনেরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। রুবেল বরকতের কাছ থেকে মাসোয়ারা খাওয়া কিছু সাংবাদিক তাদের এই অপকর্মের সংবাদ প্রচার  না করে বরং যারা সংবাদ প্রচার করছে তাদের নামে  মিথ্যা অপপ্রচার চলিয়ে বিষয়টিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। তাই বিষয়টি পুলিশের  উদ্ধতন কর্মকর্তাদের নজর দেওয়ার জোড় দাবি জানিয়ে ফরিদপুরের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati