1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরের নৌ বন্দর অপদখলের চেষ্টার অভিযোগ 

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৩৪১ Time View

নিজস্ব প্রতিনিধি: ০৫ জুলাই ২০২০ রোববার
ফরিদপুর নৌ বন্দরের ইজারাদারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় নৌ বন্দরের অপদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের লক্ষিপুর স্টেশন রোডে অবস্থিত ব্যবসায়ীক কাযার্লয়ে এ অভিযোগ করেন ওই নৌ বন্দরের ইজারাদার কর্তৃপক্ষ ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলাউদ্দিন ট্রেডিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) অসীম কুমার কর্মকার। ফরিদপুর নৌ বন্দরের ইজারাদার প্রতিষ্ঠান রিয়াজ কপোর্রেশন এই আলাউদ্দিন ট্রেডিংয়ের সহযোগী প্রতিষ্ঠান।
অসীম কুমার কর্মকার সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) হতে ৫০ লাখ টাকার বিনিময়ে ২০২০-২১ অর্থ বছরের জন্য এই বন্দরের ইজারা নিয়েছে রিয়াজ কপোর্রেশন।

কিন্তু একটি মহল বৈধ প্রক্রিয়ায় এই নৌবন্দরের ইজারা পেতে ব্যর্থ হয়ে নানাভাবে আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সিদ্দিকুর রহমান আলাউদ্দিন ট্রেডিং সহ আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত। এছাড়া তিনি নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয় এবং বিভ্রান্তির নিরসণে প্রশাসনের পক্ষ হতে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা সদরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম লাল, রিয়াজ কপোর্রেশনের স্বত্ত্বাধিকারী রিয়াজ আহম্মেদ শান্ত, স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আব্দুল জলিল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকাল ১০ টার দিকে ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু নৌ বন্দর এলাকায় একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন যে, ফরিদপুর নৌ বন্দরের ইজারাদার রিয়াজ কপোর্রেশন অবৈধ প্রক্রিয়ায় কম মূল্য দেখিয়ে এই নৌ বন্দরের ইজারা গ্রহণ করেছেন। এখানে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মাহবুবুর রহমান খান উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati