1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। শোক সংবাদ:  পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দলিল‌উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুর ডিসি অফিসের ১২টি ল্যাপটপ চুরি

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬৬ Time View

ফরিদপুর ডিসি অফিসের ১২টি ল্যাপটপ চুরি

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম তথা মহাফেজখানার মূল্যবান নথিপত্র তছনছ করে ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রেকর্ড রুমের রেকর্ড কিপার মো. আবু বকর সিদ্দীক বাদী হয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

মামলার এজাহারে রেকর্ড কিপার মো. আবু বকর সিদ্দীক জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি এবং তার দুইজন সহকর্মী মো. বাহাদুর আলম ও মো. কাওছার আলী অফিসে পৌঁছান। কাওছার আলী গেটের তালা খুললে গেটের ভেতরে প্রবেশ করে দেখতে পান নিচ তলার অফিস কক্ষের গেটের প্রথম কাঠের দরজার কব্জা ভাঙা এবং অপর পাশের কয়রার সঙ্গে তালা লাগানো রয়েছে। কেচি গেটের তালা অক্ষত অবস্থায় ছিলো। ওই গেটের তালা খুলে তারা তিনজন দোতলা অফিস উঠে প্রথম দরজার তালা ভাঙা এবং দ্বিতীয় লোহার গেটের তালা কাটা অবস্থায় দরজা খোলা দেখতে পান। অফিসের মূল্যবান কাগজপত্র মেঝেতে এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিলো।। অফিসের আলমিরা ভাঙা এবং খোলা ছিল। ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমের স্টিলের আলমিরাও ভাঙা এবং খোলা দেখতে পান তারা।

পরে খোঁজ করে দেখা যায়, অফিস কক্ষের পাঁচটি টেবিল থেকে ৫টি ল্যাপটপ, ভারপ্রাপ্ত কর্মকর্তার আলমিরা থেকে চারটি ল্যাপটপ এবং অফিস সহকারী মো. মিজানুর রহমানের আলমিরা থেকে তিনটি ল্যাপটপসহ ১২টি ল্যাপটপ চুরি হয়েছে।

রেকর্ডরুম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী বলেন, ঘটনা জানতে পেরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ভবনের ক্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রামানন্দ পালকে আহ্বায়ক করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দীপ জন মিত্র ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাজিদুল মাহমুদ। এ কমিটি মঙ্গলবার থেকে তদন্ত কাজ শুরু করেছেন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রেকর্ড রুমে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati