1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

মিয়ানমারের সংকট সমাধানে জাতিসংঘের কাছে আহবান জানালেন মন্ত্রী আব্দুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৮ Time View
  1. মিয়ানমারের সংকট সমাধানে জাতিসংঘের কাছে আহবান জানালেন মন্ত্রী আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে গৃহযুদ্ধের মতো যুদ্ধ চলছে, তাদের দশ থেকে বার লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছেন শেখ হাসানি, তাদের খাবারের ব্যবস্থা করেছেন।
এখন এমন অবস্থা হয়েছে যে সে দেশের বেশ কিছু সৈন্য আশ্রয় নিতে বাংলাদেশে এসেছে, আমরা সারা পৃথিবীর মানুষের কাছে আবহবান জানাই, মিয়ানমারের এই সংকট সমাধান করতে এগিয়ে আসুন । আমাদের সরকার প্রধান তার হাতকে প্রশারিত করেছেন, তবে মিয়ানমারের সরনার্থিদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করুন । জাতি সংঘসহ পৃথিবীর সকল শক্তিধর রাস্ট্রের কাছে এই আহবান আমাদের ।

তিনি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদী নাগরিক সমাজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মন্ত্রী আব্দুর রহমান এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার ভেতর দিয়ে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। এজন্য আমাদের সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘এই সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। মাদক থেকে সমাজকে রক্ষা করা সকলের দায়িত্ব রয়েছে। আজ মানুষের নৈতিক চরিত্রের অধপতন ঘটেছে। যারা রাজনীতি করেন তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে।’
আওয়ামী লীগের প্রেডিয়ামের এই সদস্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্র ছিলো, ষড়যন্ত্র আছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে। আগামীতে যাতে যে কোন চ্যালেন্স আমরা মুকাবেলা করতে পারি।

মন্ত্রী আব্দুর রহমান বলেন, ‘এই জনপদকে গভীর ভাবে ভালোবেসেছি বলেই এলাকার উন্নয়ন করে চলেছি। আজ এই সমাজ ধ্বংস হয়ে যাক তা চাই না। ২০০১ সালে যখন বিএনপি -জামায়াত ক্ষমতায় আসে তখন তারা আমাদের পতাকা রাজাকারের গাড়িতে তুলে দিয়েছিলো। তখন মা-বোনদের উপর নির্যাতন হয়েছিল। আমরা সেইদিনে আর ফিরতে চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে প্রত্যন্ত এলাকায় শক্তিশালী করতে হবে।

ফরিদপুরে বিষয়ে তিনি বলেন, সবাই চায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হোক। সেই বিশ্ববিদ্যালয় হবে বঙ্গবন্ধুর নামে।

বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ,
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ। সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে রাত ৯টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati