1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে “পিতা” ও “মুজিব মঞ্চ” এর উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৮ Time View

ফরিদপুরে “পিতা” ও “মুজিব মঞ্চ” এর উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান
শহর প্রতিনিধি :
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ম্যুরাল “পিতা” ও “মুজিব মঞ্চ” এর উদ্বোধন করলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এম.পি। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ এর শুভ উদ্ধোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।
প্রধান অতিথি বক্তব্যে আব্দুর রহমান বলেন, ইতিহাসের ইতিহাস, কালজয়ী মহাপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এতো বড় প্রতিকৃতি দেশের আর কোথাও নির্মিত হয়নি। তিনি জাতির জনককে ম্যুরাল এর মাধ্যমে চিরঞ্জীব করে ফুটিয়ে তোলার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি বক্তব্যে এ.কে আজাদ বলেন, জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সোনার বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে যে স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন করেছেন, করে চলেছেন। জেলা প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন জাতির পিতার এই ম্যুরালের দিকে তাকালেই শ্রদ্ধায় আজ মন ভরে উঠে। তিনি এসময় মন্ত্রীসহ সকলের দৃষ্টি আকর্ষন করে বলেন, ফরিদপুরে বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থান করে দিতে এই অঞ্চলে শিল্পকরাখানা স্থাপন করে স্থায়ী ব্যবস্থা করতে হবে। পদ্মাসেতুর এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ফরিদপুরকে উন্নত জেলা রুপান্তর করা হবে।
সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati