1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

আমি ফরিদপুরের প্রত্যেকটা ভোটারের এমপি. আমাকে কেউ আলাদা করবেন না- এ.কে আজাদ

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৮ Time View

আমি ফরিদপুরের প্রত্যেকটা ভোটারের এমপি. আমাকে কেউ আলাদা করবেন না- এ.কে আজাদ
শহর প্রতিনিধি :
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ বলেছেন, আমি ফরিদপুর সদর আসনের প্রত্যেকটা ভোটারের এমপি, আপনারা আমাকে কেউ আলাদা করবেন না, কে ভোট দিল আর কে ভোট দিল না এসব নিয়ে আর কথা হবে না, আমি ফরিদপুরের সকল উন্নয়নে সকলকে নিয়েই একত্রে কাজ করবো।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বক্তব্যে এ.কে. আজাদ আরো বলেন, আপনারা ফরিদপুর সদর আসনে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি চিন্তা করেছি তা করতে পারবো কিনা। আমার প্রতিশ্রুতি ছিল ফরিদপুরে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার মুক্ত করবো, শিক্ষার মান উন্নয়ন করে ভবিষ্যত প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলবো এবং এই শহর থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শহর প্রতিষ্ঠা করবো। আর এজন্য আপনাদের সকলের সহযোগীতা নিয়ে আমি আমার প্রতিশ্রুতি গুলো পালনে কাজ করবো।
তিনি এসময় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির করতে চেয়ারম্যানদের অনুরোধ করেন এবং ইউনিয়ন পর্যায়ে মাদক, চুরি, কিশোর গ্যাংয়ের ইভটিজিং নির্মূলে পুলিশের জোরালো ভূমিকা আশা করেন।
তিনি এসময় ইউএনও এর দৃষ্টি আকর্ষন করে বলেন, নদী বাঁচাতে, ফসল বাঁচাতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে নির্ধেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি প্রতিটা দপ্তরের প্রধানগনের কার্যপ্রনালী সর্ম্পর্কে ধারনা নেন ও আগামীর কর্মপরিকল্পনা শোনেন এবং বলেন মিটিংয়ে যা সিদ্ধান্ত  হলো তা কতটুকু বাস্তবায়ন করা হলো ও কতটুকু হয়নি আগামি মিটিং এ আলোচনা করবো। আগামী সংসদের বাজেটের কাজ শুরু হয়েছে, নিজেদের বাজেট আপনারা পাঠান,পাশ করতে আমি সহযোগীতা করবো।
সদর উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল-ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ভাইচ চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, মহিলা ভাইচ চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামানসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগন এবং উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati