1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

*ভারত বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প সহযোগিতার উন্নয়নের জন্য ভারতীয় হাই কমিশন কর্তৃক অনুষ্ঠান আয়োজন*

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৩ Time View

*ভারত বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প সহযোগিতার উন্নয়নের জন্য ভারতীয় হাই কমিশন কর্তৃক অনুষ্ঠান আয়োজন*

হাই কমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম. আর. শামীম ২০ ফেব্রুয়ারি ২০২৪-এ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট – এসআইডিই ২০২৪ – বিষয়ক সেমিনারে বক্তব্য প্রদান করেন।

হাই কমিশনার প্রধানমন্ত্রী মোদির “মেইক ইন ইন্ডিয়া” ও “মেইক ফর দ্য ওয়ার্ল্ড” এর দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন, যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। হাই কমিশনার এসআইডিই ২০২৪-কে বাংলাদেশের সাথে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন, যার মধ্যে ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহার অন্তর্ভুক্ত। হাই কমিশনার উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক, যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি। তিনি প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাবও রাখেন।

ভারতের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেরই বেশ কয়েকটি অগ্রগণ্য প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই আয়োজনে অংশগ্রহণ করে এবং ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্মের একটি পরিসর প্রদর্শন করে উপস্থাপন করে। এই সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati