1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু
শিরোনাম :

বই পড়তে আপনার সন্তানদের উৎসাহিত করুন”- ফরিদপুরে বই মেলা উদ্বোধনীতে এ.কে. আজাদ

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬২ Time View

বই পড়তে আপনার সন্তানদের উৎসাহিত করুন”- ফরিদপুরে বই মেলা উদ্বোধনীতে এ.কে. আজাদ
শহর প্রতিনিধি :
ফরিদপুরে অমর একুশে বই মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ বলেছেন, বাংলা ভাষা আমার মায়ের ভাষা, বাংলা ভাষা আমার ভাষা, বাংলা ভাষা আমাদের সন্তানদের ভাষা। এই ভাষাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বই পরবো, সন্তানদের বই পড়তে উৎসাহিত করবো।
আন্তর্জিাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে বই মেলায় ৩০ স্টাল নিয়ে ৯ দিন ব্যাপী চলবে এ মেলা। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সেখানে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমাদের সাংস্কৃতির অবক্ষয় হয়েছে, এতটাই মান নেমে এসছে যে, একসময় এ ধরনের বই মেলার আয়োজন স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকরা করতেন। আর আজ জেলা প্রশাসক আয়োজন করে আমাদের দাওয়াত করে এনেছেন। ফরিদপুরে এমন চিত্র ছিল না, ফরিদপুর ছিল একটি সাহিত্যে ও সংস্কৃতিতে সমৃদ্ধ নগরী। সেখানে সাহিত্য অঙ্গনের মানুষেরাই বই মেলা, কবিতা উৎসবের আয়োজন করতেন। একসময় ফরিদপুরের সাহিত্য উন্নয়ন সংস্থ্যা ছিল একটি জাগ্রত সংস্থ্যা আজ সেটিও ঘুমন্ত অবস্থায় আছে। এটাকেও ঘুম থেকে জাগাতে হবে। আমরা আগামী বছর এই চিত্র পুরোটা পাল্টাতে চাই। সবাই মিলে উদ্যোগী হলে আমরা ফরিদপুরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের চেহারা পাল্টে দিতে পারি। আগের যে শিক্ষা সাংস্কৃতির ঐতিহ্যবাহী ফরিদপুর ছিল তা ফিরিয়ে আনতে আগামীতে এই অঙ্গনের মানুষেরাই এধরেনের আয়োজন করবেন, সেখানে প্রশাসনের কর্মকর্তারা অতিথি হয়ে আসবেন, সেটাই বেশি গৌরবের।
তিনি জেলা প্রশাসক ও তার সহকর্মীদের একটি সমৃদ্ধ বই মেলা আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যে কাজটি ফরিদপুরের মানুষের করার কথা সেটি আপনারা করে শিক্ষা সাংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও এগিয়ে নিতে নিজেদের কাজ কর্মের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করে ফরিদপুর কে সমৃদ্ধ করছেন।
জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, ফরিদপুর সদর উপজেলা আব্দুর রাজ্জাক মোল্লা, প্রবীন শিক্ষাবীদ প্রফেসর মো শাহজাহান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহামুদা বেগম, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, এনজিও ব্যাক্তিত্ব ও নারী নেত্রী আসমা আক্তার মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে নতুন অতিথিদের প্রকাশিত নতুন বই উপহার দেওয়া হয়। পরে বই মেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে মঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠান পরিবশেন করেন স্থানীয় শিল্পিরা। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িতে অতিথিরা মেলার উদ্বোধন করা হয়। এ মেলায় ৪ টি স্থানীয় লেখকের বই প্রকাশ হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati