1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ভার্চুয়াল আদালতে এই প্রথম হলো বিচারকের সাক্ষ্য গ্রহণ

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮২ Time View
  • ভার্চুয়াল আদালতে এই প্রথম হলো বিচারকের সাক্ষ্য গ্রহণ
শহর প্রতিনিধি :
ভার্চুয়াল আদালতে প্রথমবারের মতো দেশের কোন আদালত বিদেশে অবস্থানরত মামলার জবানবন্দি গ্রহণকারী বিচারকের সাক্ষ্য গ্রহণ করলো।
আজ রোববার সকাল ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ নং আমলী আদালতে জুম অ্যাপের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এসময় সুদূর আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থানরত সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদের সাক্ষ্য গ্রহণ করেন।
এসময় আদালতে সহকারী সরকারি কৌশলী তথা এপিপি ও বিবাদী পক্ষের আইনজীবীগণ সহ জামিনে মুক্ত দুই মামলার দুই আসামি হাজির ছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, ডাকাতির অভিযোগ ২০১০ সালে দায়েরকৃত দু’টি মামলায় আটক দুই আসামীর নিকট থেকে তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। বর্তমানে তিনি ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত। তবে মামলার কার্যক্রম পরিচালনায় তার সাক্ষ্য গ্রহণ জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তায় তার নিকট সাক্ষ্য গ্রহণের শুনানি পৌছিয়ে ভার্চুয়াল আদালতে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা নেয়া হয়। সে অনুযায়ী আজ এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
ভার্চুয়াল আদালতে বিদেশে অবস্থানরত কোন বিচারকের সাক্ষ্য গ্রহণ এবারই প্রথম বলে ওই আইনজীবী জানান। এর আগে ভার্চুয়াল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগারে থাকা আসামির রিমান্ড শুনানি এবং হাজতি আসামিকে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানির ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ২৯ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর বিচার বিভাগকে সচল রাখার প্রয়োজনীয়তায় দেশে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু। ২০২০ সালের ১১ মে থেকে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দেশে ভার্চুয়াল আদালত চালু হয়েছিল।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati