1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

নৌকায় ভোট দেয়ার অপরাধে ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আহত ৫ 

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১২ Time View
নৌকায় ভোট দেয়ার অপরাধে
ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আহত ৫
ভাংগা প্রতিনিধি:
নৌকায় ভোট দিয়েছেন এই অপরাধে ফরিদপুরের ভাঙ্গায় হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশনে হামলা করে ভাংচুর ও লুটপাট করা হয়েছে,  এ সময় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে একজন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ও পুলিশ জানায় বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর চার আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুজিবর রহমান নিক্সন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজি জাফরুল্লাহর সমর্থকদের মধ্যে প্রতিনিয়তই বিরোধ চলে আসছে। প্রতিদিন এলাকাটির আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীর বাড়িতে হামলা দিয়ে ভাঙচুর করা হচ্ছে এবং আহত করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকার এক আওয়ামী লীগ নেতার মৃত লাশ দেখতে গেলে দলটির রাজিবের উপর হামলা করে এলাকাটির নিক্সন সামর্থিত ফারুক তালুকদার ও সাইফুল শিকদার। এ সময় ১০-১২ জন নিক্সন সমর্থিত নেতাকর্মীরা তার উপর দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করে।
এরপর পরপরই ফারুক তালুকদার ও সাইফুল শিকদার ৫০ থেকে  ৬০ জন সমর্থক নিয়ে সকাল সাড়ে দশটার দিকে তাড়াইল বাসস্টান্ডের হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশন এ হামলা করে ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা ফিলিং স্টেশন এর নজেল পাইপ মেশিন ও ক্যাশ কাউন্টার ভাঙচুর করে। এ সময় তারা দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের নামাজের স্থানটিকেও ভাংচুর চালায়। লুট করে নিয়ে যায় ১৪-১৫ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্তরা জানায় সবকিছু মিলিয়ে তাদের ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পেট্রোল পাম্পের কর্মচারীরা জানায় তারা আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দেয়ার অপরাধী তাদের উপর হামলা এবং তাদের ভাঙচুর করে লুট করা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে নৌকার প্রচারণা ও কাজ চালিয়ে যাওয়ার জন্য বিষয়টির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।
ভাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা জুয়েল জানান স্থানীয় বিরোধের জের ধরেই দুপক্ষের সংঘর্ষে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টির বিষয়ে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati