1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু
শিরোনাম :

বোয়ালমারীতে সরকারি খালের ভেতর রাস্তা করে খালের পাড়ের মাটি বিক্রি, প্রশাসন নীরব

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৬৬ Time View
বোয়ালমারীতে সরকারি খালের ভেতর রাস্তা করে খালের পাড়ের মাটি বিক্রি, প্রশাসন নীরব
বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়া গ্রামে তিন বছর আগে খননকৃত একটি সরকারি খালের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ করে মাটি নিচ্ছেন মাটি ব্যবসায়ী। খালের অপর পাড়ের খালের খননকৃত মাটি বিভিন্ন জায়গায় এবং ইটভাটায় বিক্রি করছেন ওই মাটি ব্যবসায়ী। মাটি নেওয়ার সুবিধার জন্য খাল ভরাট করে রাস্তা নির্মাণ এবং সরকারি খালের মাটি বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রাম নামক স্থানে প্রবাহিত বারাসিয়া নদী থেকে উৎপত্তি একটি খালের ভেতর খালের আড়াআড়ি মাটি দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। খালের দক্ষিণ পাড়ের মাটি নেওয়ার জন্য এ রাস্তা করা হয়েছে। গত তিন দিন ধরে জনৈক জাফরের জমির পাশের খালখননের পাড়ের স্তূপকৃত মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। জাফর খালের ওই মাটি ট্রাকপ্রতি ১২০ টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে। পাশের বর্নিরচর গ্রামের বাসিন্দা কুদ্দুস মেম্বার (সাবেক) এসকেভেটর ও মাটি টানার গাড়ি সরবরাহ করছেন। মাটি টানার জন্য প্রতিদিন গাড়ি প্রতি ২৬০০ টাকায় চুক্তি হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মাটি বিক্রি করছেন পাশের গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের তারা মোল্যা।
এ ব্যাপারে মাটি ব্যবসায়ী তারা মোল্যা বলেন, আমিসহ আমাদের কিছু লোকদের রেকর্ডীয় জায়গায় খাল খননের মাটি আছে। আমাদের এক সচিব আছে, তিনি আমাদের আত্মীয় হন। তাকে বলার পর তিনি ইউএনওকে বলেছেন। ইউএনও একটি লিখিত দরখাস্ত দিতে বললে আমরা লিখিত দরখাস্ত দেই। এরপর তিনি মাটি কাটার মৌখিক অনুমতি দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা এবং বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ কামাল আহমেদ বলেন, খাল বন্ধ করে রাস্তা করা অন্যায়। এটি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
এ ব্যাপারে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। লোক পাঠিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
খালের মাটি কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সোমবার দুপুরে বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আসতেছে। তারা অভিযোগ দিবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati