1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মায়ের মৃ/ ত্যু
শিরোনাম :

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে অপহরণের পর হত্যা, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪২১ Time View
ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে অপহরণের পর হত্যা, কিশোরের ১০ বছরের কারাদণ্ড
শহর প্রতিনিধি:
ফরিদপুরে কামাল ফকির নামে এক গ্যারেজ মিস্ত্রিকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার দায়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই কিশোর ফরিদপুরের সদরপুর উপজেলার নলেরটেক এলাকার মিরাজ বেপারীর ছেলে।
রায়ের সময় জিহাদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকার মোশারফ ফকিরের ছেলে কামাল ফকির (২৫) গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি গ্যারেজে মিস্তিরির কাজ করতেন। ওই সময় হঠাৎ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে কামাল গাজীপুরের মাওনা থেকে গ্রামের বাড়ি মাথাভাঙ্গায় চলে আসেন। কিছুদিন পর ফের তাকে কাজের প্রলোভন দেখিয়ে গাজীপুরের মাওনায় যেতে বলা হয়। তবে বাড়ি থেকে কামাল বের হওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন পর অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কামালের পরিবারের কাছে কমালকে অপহরণের কথা বলে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে অতঃপর কামালকে হত্যা করা হয়। এঘটনায় ২০২০ সালের ২৭ অক্টোবর চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ চার বছর পর কোর্ট এ রায় দিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati