1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

নগরকান্দায় স্বামীকে তালাক না দিয়ে পালিয়ে বিয়ে করলেন স্ত্রী 

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৫১৮ Time View
নগরকান্দায় স্বামীকে তালাক না দিয়ে পালিয়ে বিয়ে করলেন স্ত্রী
নগরকান্দা  প্রতিনিধি :
 ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের খন্দকার আলমগীর হোসেন গুরুজীর ছেলে খন্দকার আরমান হোসেনের স্ত্রী তৃষ্ণা আক্তারী টাকা স্বর্নের গয়না ও তিন বছরের সন্তান আব্দুল্লাহ আল হাসান
 কে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় থানায় অভিযোগ করেন খন্দকার আরমান হোসেন।
গত ১০ মে ২০১৮ সালে খন্দকার আরমান হোসেন পারিবারিক ভাবে  শরিয়ত মোতাবেক বিয়ে করেন ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের মোঃ মোস্তফা আকন্দর মেয়ে তৃষ্ণা আক্তারীকে।
অভিযোগে জানা যায় শশুর হাটবাজারের ইজারাদারী করেন তার টাকার দরকার হওয়ায় আত্বিয়তার সুবাদে ৬ জানুয়ারী ২০২০ ইং তারিখে মেয়ে জামাইর কাছ থেকে ৭ লাখ টাকা নেয় ।
খন্দকার আরমান বলেন, বিয়ের পর বছরখানিক সংসার ঠিকমতো চলছিল কিন্তু পাওনা টাকা স্ত্রীর মাধ্যমে চাওয়ার কারনে স্ত্রী সংসারে অশান্তি সৃষ্টি করে। কখনো গলায় ফাঁস লাগাতে যায় আবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। শশুর বাড়ী থেকেও আমি আদর বঞ্চিত।তৃষ্ণা আক্তারী একাধিক বার বাড়ি থেকে পালিয়ে যায়। গত ১০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে রাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে নগদ ৩ লাখ টাকা, ৫ ভরি ৬ আনা স্বর্নের গয়না সহ আমার  তিন বছরের সন্তান আব্দুল্লাহকে  নিয়ে পালিয়ে যায়।
শশুর বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করি এবং সেখানে যাই। স্ত্রী- সন্তানের দেখা পাইনা।তারা আমাদের সাথে খারাপ আচরন করেন। এক পর্যায় তাদের প্রতিবেশীর মাধ্যমে সেখান থেকে পালিয়ে আসি।শুনেছি অন্য কোন পুরুষের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। স্ত্রীকে আনার জন্য তাদের ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে শালিস দরবার করেও চেয়ারম্যান কোন সমাধান করতে পারেনি। টাকাপয়সা স্বর্নলংকার চুরি করে নেওয়ায় থানায় একটি অভিযোগ  করেছি।
আরমানের পিতা খন্দকার আলমগীর হোসেন গুরুজী বলেন, আমার ছেলেকে পারিবারিক ভাবে সেখানে  বিয়ে করাই। বিয়ের এক দেড়বছর ভালোই ছিল।  ছেলের শশুরকে টাকা ধার দেওয়ার পর টাকা ফেরত চাওয়াতে বউ আমার সংসারে অশান্তি সৃষ্টি করছে। বউ টাকা, স্বর্নলংকার চুরি করে ও নাতনি কে নিয়ে রাতেঁর আঁধারে পালিয়ে গেছে। ঐ এলাকায় গিয়ে লোকজনের মাধ্যমে জানতে পারি আমার ছেলের বউ তৃষ্ণার অন্যত্র বিয়ে হয়ে গেছে কিন্তু কোন তালাক নামা হাতে না পাওয়ায় ছেলের বউকে আনতে ঐ এলাকা চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগ করি। চেয়ারম্যান চেষ্টা করেও বের্থ হয়।পরে কৌশলে ঐ এলাকার কাজী মৌলবি মোঃ হেদায়েতুল ইসলাম মালিগ্রাম বাজার( গোয়ালদী) এর নিকট থেকে তৃষ্ণনার বিয়ের কাবিননামা সংগ্রহ করি।কাবিন নামায় দেখা যায় বিয়ে গোপন রেখে অবিবাহিত উল্লেখ করে গত ২৮/০৪/২০২৩ ইং তারিখে বিয়ে করেন এবং তৃষ্ণার স্বামী কামরুল মোড়ল পিতা- মাজেদ মোড়ল, মাতা- আমেনা বেগম গ্রামঃ- দক্ষিণ গংগাধরদী পোষ্ট শরিফাবাদ,থানা- ভাংগা, জেলাঃ- ফরিদপুর  এর সহিত ঘরসংসার করছেন।
বিয়ে গোপন রেখে প্রায় ১১ মাস পর ৬ মার্চ ২০২৪ ইং তারিখে পোষ্ট অফিসের পিওন কর্তৃক তালাকের নোটিশ হাতে পাই। তালাকপত্রে ৫/০৩/২০২৪ তারিখে ১,২,৩ তালাকে বাইন দিয়েছে আরমানের স্ত্রী তৃষ্ণা । ১১ নং আজিমনগর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কার্যলয় ভাংগা থেকে তালাকের কার্যক্রম শেষ করে।
তৃষ্ণা আক্তারীর পিতা মোঃ মোস্তফা আকন্দর মোবাইল ফোন বন্ধ থাকায় এবিষয়ে  তার কোন বক্তব্য জানা যায়নি।
তৃষ্ণা আক্তারীর বলেন শশুর বাড়ির লোকজন আমাকে নির্যাতন করে তাই রাতে ছেলে নিয়ে পালিয়ে বাবার বাড়িতে চলে আসি।আমি আর তার সাথে ঘর সংসার করবোনা। ছেলে আমার কাছে আছে আমার কাছেই থাকবে।অন্যত্র বিয়ে করার বিষয়ে জানতে চাইলে সে বলেন আমি আর কোথাও বিয়ে বসব না।
খন্দকার আলমগীর বলেন স্বামীকে তালাক না দিয়েই তার পরিবার তাদের মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে আমাদের সাথে প্রতারনা করছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে আদালত একটি মামলা করবো।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati