1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে যুবককে কুপিয়ে জখম করায় কিশোরের ৩ বছরের কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৮৮ Time View
ফরিদপুরে যুবককে কুপিয়ে জখম করায় কিশোরের ৩ বছরের কারাদণ্ড
শহর প্রতিনিধি:
ফরিদপুরে ধাঁরালো ছ্যানদা দিয়ে হোসেন শেখ (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার দায়ে মেহেদী মোল্যা ওরফে অরণ্য (১৭) নামে এক কিশোরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই কিশোর ফরিদপুর সদর উপজেলার নরসিংহদিয়া নামক গ্রামের বছির মোল্যা ওরফে বাছেরের ছেলে।
রায়ের সময় আসামি মেহেদী মোল্যা ওরফে অরণ্য আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট রাত ৮ টার দিকে হোসেন শেখ ফরিদপুর সদরের নরসিংহদিয়া এলাকার পাকা রাস্তা দিয়ে ভ্যানে করে বাড়ি রহিমপুরে ফিরছিলেন। পথেমধ্যে তাদের ভ্যানের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারপিট ও ধারালো ছ্যানদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয় হোসেন শেখকে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এঘটনার তিনদিন পর ১৮ আগস্ট ফরিদপুরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন আহত হোসেন শেখের বাবা। হোসেন শেখ ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর এলাকার টুকু শেখের ছেলে।
পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর এ ঘটনায় মেহেদী মোল্যা ওরফে অরণ্যকে একমাত্র আসামী করে কোর্টে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিচুর রহমান। অতঃপর বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ তিন বছর পর কোর্ট এ রায় দিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati