1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

কমতে শুরু করেছে মূল্যস্ফীতি

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৮৩ Time View

কমতে শুরু করেছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক

কমতে শুরু করেছে মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশে। আগামী মে-জুন মাসে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশা করছেন অর্থনীতিবিদেরা।

কিছুদিন আগেও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছিলেন, মূল্যস্ফীতি কমাতে কাজ করছে সরকার। তবে তা রাতারাতি কমানো সম্ভব নয়। আগামী মে-জুন মাসে মূল্যস্ফীতি কমে আসবে। তবে তার প্রতিফলন ইতোমধ্যে দেখা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।

খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমার বদৌলতে দেশের মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে কিছুটা কমে ৯ দশমিক ৬৭ শতাংশে নেমে এসেছে। আগের মাস জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

২০২৩ সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছিল, নভেম্বরে তা কমে ১০ দশমিক ৭৬ শতাংশে নেমে আসে।

অর্থনীতিবিদদের মতে, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমার বিষয়টি ব্যাপকভিত্তিক। গ্রাম ও শহরের বাজারে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার সংকট কিছুটা কমার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে সুদের হার বেড়েছে এবং ঋণ প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। কর্তৃপক্ষের উচিত কঠোর অবস্থানে অটল থাকা এবং নজরদারি বজায় রাখা।

অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, আগামী রমজান মাস ও ঈদের পর সাধারণ মূল্যস্ফীতি ব্যাপকভাবে কমে আসবে এবং জুনের মধ্যে তা ৭ দশমিক ৫ শতাংশে থাকবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati