1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩২৩ Time View
সদরপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সদরপুর  প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ৯ রশি গ্রামের মানোয়ার তালুকদারের(২৮) উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ সোমবার  সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মামলা সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতা জের ধরে বিবাদীগন গত ৭ মার্চ সকাল আনুমানিক ৯টার সময় নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে টেঁটা, রামদা, ছ্যানদা, লোহার রড ইত্যাদিসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মানোয়ার এবং তার মা ও বড় ভাইকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।  গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে বিবাদী আলমগীর দেওয়ানের হাতে থাকা টেঁটা দিয়া মানোয়ারকে কোপ দিয়ে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। আহত মানোয়ারকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করেন।
ঘটনার পরেরদিন (৮ মার্চ) আহত মানোয়ের বড় ভাই আনোয়ার বাদী হয়ে সদরপুর থানায় আলমগীর দেওয়ান,  শাজাহান দেওয়ান, মুরাদ দেওয়ান,  জাকির দেওয়ান ও শাহিন দেওয়ান সহ মোট ১০ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আঃ রব, সাবেক ইউপি সদস্য মজিবর তালুকদার, আবু ভুইয়া, মোতালেব পেয়াদা, আবু বকর সিদ্দিক পেয়াদা, জামাল তালুকদার, আরজু মুন্সি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সন্ত্রাসীদের বিচারের দাবিতে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তির জোর দাবি জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati