1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুর নৌবন্দর এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩২০ Time View
ফরিদপুর নৌবন্দর এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
শহর প্রতিনিধি:
ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সকালে এলাকাবাসী ওই মৃতদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু  ফকির জানান, মৃতদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি।  অবস্থা দেখে ধারনা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ বলেন, আজ সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করি। মৃতের গায়ে সাদা কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। মৃতের গলায় একটি মাফলার পেচানো ছিল। মৃতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati