1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৬৬ Time View

২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

মূল এডিপি থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে এডিপির আকার হয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৫ দশমিক ৯২ শতাংশ। এ ছাড়া বৈদেশিক সহায়তা থেকে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বা ৩৪ দশমিক ০৮ শতাংশ। যে পরিমণ অর্থ বাদ যাচ্ছে তার মধ্যে সরকারি তহবিলের সাড়ে ৭ হাজার কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা বাদ যাচ্ছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে মঙ্গলবার (১২ মার্চ) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন পেয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া যেসব প্রকল্প অল্প বরাদ্দ শেষ করা যাবে, সেগুলোকে বরাদ্দ নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের মনিটরিং বাড়াতে মন্ত্রী ও সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

৫৮ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সংশোধিত এডিপিতে সরকারি তহবিলের ক্ষেত্রে ৩৬টির বরাদ্দ কমেছে। দুটির বরাদ্দ অপরিবর্তিত আছে এবং ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে। এদিকে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে, বরাদ্দের ক্রম অনুসারে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেতু বিভাগ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়। এসবের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে মোট সংশোধিত এডিপির ৬৬ দশমিক ৪৮ শতাংশ।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে ১ হাজার ৫৮০টি। এর মধ্যে বিনিয়োগ ১ হাজার ৩৩৮টি, সম্ভাব্যতা সমীক্ষা ৩৫টি, কারিগরি সহায়তা ১১৫টি এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৯২টি প্রকল্প। তবে মূল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা আছে ১ হাজার ৩৪০টি। ফলে তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে ২৪২টি প্রকল্প।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে যে মোট বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে ১৫টি সেক্টরের আওতায় প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ কোটি টাকা। এ ছাড়া ৯টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ হচ্ছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতের থাকছে ১৮ হাজার ৫৬ কোটি ৯৭ লাখ টাকা। এসব মিলে মোট বরাদ্দ দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। পাশাপাশি এ হিসাবের বাইরে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। তবে এসব কিছু মিলিয়ে হিসাব করলে মোট সংশোধিত এডিপির আকার হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৯ কোটি ৭০২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তার ৮৪ হাজার ৬৮৯ কোটি ৪৮ লাখ টাকা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati