1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া পৌছে মারা যান বাবা অগ্নিদগ্ধ হয়ে নিহত ইকবালের গোটা পরিবা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৭০ Time View

ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া পৌছে মারা যান বাবা
অগ্নিদগ্ধ হয়ে নিহত ইকবালের গোটা পরিবার অথৈ সাগরে
সলথা প্রতিনিধি:
তিন বছর আগে একটু স্বচ্ছলতার আশায় দালালের খপ্পড়ে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যান সালথার কাঠালবাড়ি গ্রামের দরিদ্র দিনমজুর আবু বক্কর মিয়া (৫০)। কিন্তু সৌভাগ্য নয়, মৃত্যুই যেনো তাকে টেনে নিয়ে গিয়েছিলো জীবনের প্রায় মধ্য বয়সে সুদূর পরবাসে। তিনমাস কাজের আশায় লুকিয়ে থেকে জীবনযুদ্ধে হার মেনে সেখানেই মৃত্যু হয়। কিন্তু রেখে যান বিদেশ যাওয়ার জন্য মোটা অংকের লাভে আনা কয়েক লাখ টাকার দায়দেনা। বাবার মৃত্যুর পর সেই দেনা পরিশোধের বোঝা চেপে বসেছিলো আবু বক্করের বড় ছেলে ইকবাল হোসেনের (২৫) কাঁধে। পরিবারের হাল ধরতে চাকরি নেন মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেকে প্লাস্টিক কারখানা নামে একটি প্লাস্টিক গলানোর কারখানায়। সপ্তাহখানেক আগে গত বৃহস্পতিবার ৭ মার্চ দিবাগত রাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হন ইকবাল, ইকবালের খালাতো বোনের স্বামী রিয়াজুল ইসলাম (৩৮), ইকবালের চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামের আরেক যুবক। পরেরদিন শুক্রবার দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজুল। আর মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ইকবালেরও মৃত্যু হয়। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে মতিউর কুড়িগ্রামের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।
ইকবাল হোসেনের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে নিদারুণ আকাল। পুত্রকে হারিয়ে তার মা সবুরন বেগম (৪৫) আর স্বামীকে হারিয়ে তার স্ত্রী যূথি আক্তারের (২২) মাঝে শোকের সাথে জমাট বেঁধেছে দুমুঠো খাবার জোগানোর দুশ্চিন্তা। পরিবারের দুই নারী এখন দিশেহারা। নিহতের মামা গোলাম হায়দার বলেন, আমার দুলাভাই খুবই গরীব ছিল। অবৈধপথে বিদেশে গিয়ে মারা যান। তারপর আমার ভাগ্নে পরিবারের হাল ধরেন। কিন্তু সেও আজ লাশ হয়ে ফিরে এলো। তিনি বলেন, দুই বছর আগে বিয়ে করেছিলো সে। পাঁচ মাস আগে একটি ছেলে হয়েছে ঘর আলো করে। বাড়িতে মধ্য বয়সি মা-ও রয়েছে। উপার্জনক্ষম পুরুষকে হারিয়ে তাদের পরিবারে নেমে এসেছে অভাব আর দুর্বিপাকের নিদারুণ তাড়না। কায়িক শ্রম কিংবা ঘরের কোনে চোখের পানি ঝড়ানো ছাড়া আর কিইবা পারবে তারা? নেই তেমন শিক্ষা, কোন প্রশিক্ষণ বা কাজ জানা। ভিটের সামান্য এক টুকরো জমি ছাড়া নিজেদের কোন জমাজমিও নেই যেখানে তারা কৃষিকাজ করে ভাগ্যের সাথে লড়াই করবে।
এদিকে, বুধবার সকালে তাঁর লাশ বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়। ইকবালের মামা গোলাম হায়দার বলেন, চিন্তা করছি ওদের সংসারটা কিভাবে চলবে। এখন কে নেবে তার স্ত্রী ও শিশু সন্তানের দায়িত্ব?
গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, পরিবারটি খুবই অসহায়। দিনমজুর আবু বক্করের মৃত্যুর পরে পরিবারের হাল ধরতে প্লাস্টিক গলানোর কারখানায় কাজে যোগ দিয়েছিলো ইকবাল। তার করুণ মৃত্যু পরিবারটিকে একেবারেই অনিশ্চিত ভবিষ্যতে ঠেলে দিলো। এ ঘটনায় পাশের গ্রামে তার খালাতো বোনের স্বামীর পরিবারটিতেও শোকের মাতম চলছে। ইউপি চেয়ারম্যান লাবলু বলেন, পরিবারটির জন্য আমি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ড করে দিবো। এছাড়া তাদেরকে ব্যক্তিগতভাবেও কিছু সহায়তা করবো আমি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী বলেন, পরিবারটির ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। তাদের সাহায্যার্থে আমাদের কিছু একটা করতে হবে। খুব শিঘ্রই তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দেবো। এছাড়া তাদের জন্য উপার্জনের কোন মাধ্যমের সুযোগ থাকলে সে ব্যাপারেও সহায়তা করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati