1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

ইউপি সদস্যকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন,  মুক্তি দাবি

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৮৩ Time View

ইউপি সদস্যকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন,  মুক্তি দাবি

 আলফাডাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলামকে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এসময় তার মুক্তি দাবি করা হয়।

বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় সহস্রাধিক গ্রামবাসী অংশ নেন। তাদের সাথে কয়েকজন ইউপি মেম্বার ও দলীয় নেতাকর্মীরা যোগ দেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, শরিফুল ইসলাম একাধিকবার নির্বাচিত ইউপি মেম্বার। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে এর আগেও নানাভাবে বিপদে ফেলার ষড়যন্ত্র করেছে একটি মহল। এবার তারা কৌশলে অস্ত্র মামলায় তাকে ফাঁসিয়ে দিয়েছে। এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার ও সৈয়দ শরিফুল ইসলামকে মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

এসময় শরিফুলের মা নিলোদা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, তার ছেলে একজন সহজসরল মানুষ। সে কখনো মারামারি করেনা। আর অস্ত্র রাখাতো দুরের কথা। তিনি বলেন, আমার ছেলেকে অন্যায় ভাবে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি আমার ছেলের মুক্তি চাই। সৈয়দ শরিফুল ইসলামের স্ত্রী সুইটি বেগম বলেন, ‘এলাকার বিরোধী পক্ষের লোকজন আমাদের উন্মুক্ত রান্না ঘরে অস্ত্র রেখে আমার স্বামীকে ফাঁসিয়ে দিয়েছে। যারা এরকম ষড়যন্ত্র করেছে তাদের বিচার চাই।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী নেতা আব্দুর রাজ্জাক, ছানোয়ার মিয়া, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, ইউপি সদস্য শওকত হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা নাহিদুল ইসলাম রাজু প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ মার্চ শরিফুলের বসতবাড়ির রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার ও তাকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর একটি দল।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati