1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

বোয়ালমারীতে অপহরণকৃত কলেজ ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৩৩ Time View
বোয়ালমারীতে অপহরণকৃত কলেজ ছাত্রী উদ্ধার
গ্রেপ্তার ১
বোয়ালমারী  প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে কলেজ ছাত্রী অপহরণ হওয়ার ১ দিনের মাথায় উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারের সময় ১ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা সনজিত কুমার শীল বাদি হয়ে বুধবার গভীর রাতে (২০ মার্চ)
বনচাকী বাইখির গ্রামের দিবস সরকার (২২), পিজুস বিশ্বাস (২০), অসিম বিশ্বাস (৪৫) ও গুনবহা গ্রামের রমেশ পাল (২৭) এর নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত করে
থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৩৪। ওই কলেজ ছাত্রী (১৭) বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পড়াশোনা করে।
মামলা সূত্রে জানা যায়, ওই কলেজ ছাত্রী কলেজে আসা যাওয়ার পথে বাইখির বনচাকী গ্রামের দিবস সরকার (২২) প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ মার্চ কলেজে অটো যোগে যাওয়ার পথে সকাল সোয়া ১০ টার দিকে কলেজের গেটের সামনে থেকে দিবস তার লোকজন নিয়ে ওই ছাত্রীর মুখে গামছা বেধে টানা হেছড়ে করে একটি সাদা রঙ্গের মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল হোসেন বলেন, অপহরণ হওয়া ওই কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার বেলা ১টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মামলার ১ নম্বর আসামি দিবস সরকারকে আটক করা হয়। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রীকে স্বাস্থ পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, অপহরণ হওয়া কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati