1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে কৌশিক সাহা জিতু হ*ত্যা*র বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ফরিদপুরে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে থানায় হস্তান্তর চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি । মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ
শিরোনাম :

খাবারের সন্ধানে ফরিদপুরের লোকালয়ে হনুমান

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৩১ Time View
খাবারের সন্ধানে ফরিদপুরের লোকালয়ে হনুমান
শহর প্রতিনিধি :
ফরিদপুর শহরের বিভিন্ন এলাকাসহ লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান। খাবারের জন্য ও ভয়ে কখনো গাছে, আবার কখনো বাড়ি কিংবা দোকানের ছাদে ছুটোছুটি করছে এটি। গত কয়েকদিন থেকে বড় আকারের এই হনুমানটি দেখা যাচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) সারাদিন ফরিদপুর শহরের ডিসি অফিসের সামনের স্টেশন বাজার এলাকায় হনুমানটিকে দেখা যায় ছুটাছুটি করতে। এসময় কেউ কলা, কেউবা বিস্কুট, রুটি সহ নানা খাবার কিনে দিচ্ছেন হনুমানটিকে।
বন থেকে লোকালয়ে চলে আসায় এ হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-কিশোর ও নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনো ঘরের চালে, কখনো বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।
এসময় স্টেশন বাজারে কথা হয় মো. রাতুল শেখ ও তামিম কাজী নামে দুই ব্যক্তির সঙ্গে।
তারা বলেন, ‘হনুমানটি কোথা থেকে এসেছে তা তাদের জানা নাই। মানুষ দেখলেই হনুমানটি গাছের উঁচু ডালে অথবা কোনো বাসার ছাদে উঠছে। আবার খাবার দিলে কাছে এগিয়ে এসে খাবার নিচ্ছে। মাঝেমধ্যে শিশুরা ঢিল ছুড়ে এটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।’
শহরের গুহলক্ষীপুর এলাকার বৃদ্ধা হাজেরা বিবি জানান, ‘কোথা থেকে এটি এসেছে তা কেউ জানে না। কয়েকদিন থেকে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। ট্রাকে করে কোন বনাঞ্চল থেকে এটি আসতে পারে।’
ফরিদপুরের বন বিভাগ জানায়, ‘গত কয়েকদিন আগে থেকে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটোছুটি করতে গিয়ে দলছুট হয়ে কোন পরিবহণ যোগে এ এলাকার লোকালয়ে এসেছে। হনুমানটির নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।’

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati