1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে এনে পতিতাপল্লীতে বিক্রি করে দেয়া দুই তরুণী উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪৯২ Time View

ফরিদপুরে এনে পতিতাপল্লীতে বিক্রি করে দেয়া দুই তরুণী উদ্ধার

শহর প্রতিনিধি:

ভালো বেতনের চাকরি দেয়ার কথা বলে গ্রাম থেকে ভাগিয়ে ঢাকা হয়ে ফরিদপুরের পতিতাপল্লীতে বিক্রি করে দেয়া দু’জন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচার চক্রের দুই নারী ও দুই যুবককে আসামি করে মামলা রুজুর পর পুলিশ পাচার চক্রের এক নারীকে আটক করেছে।

গ্রেফতারকৃত ওই আসামীর নাম পারুল বেগম ওরফে পারু (৪৮)। জনৈক আসাদ শেখের স্ত্রী পারু রথখোলা পতিতাপল্লীর বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলো- আপন (৩০), জহির (৩০) ও গোয়ালচামট খোদাবক্স রোডের বাসিন্দা ইলিয়াস কসাইয়ের স্ত্রী পতিতা সর্দারনি ববি (৩৮)। আপন ও জহিরের পূর্ণাঙ্গ পরিচয় মিলেনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

ওসি বলেন, পার্লারে ভাল বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের কচুয়া থানার কড়ইশ নামকস্থান থেকে গত ১০ মার্চ এক তরুণীকে ঢাকায় নিয়ে আসে আপন। দুইদিন সেখানে রেখে ৩ ব্যক্তির হাতে তুলে দেয়া হয় তাকে। ওই ৩ ব্যক্তি সেদিন সন্ধ্যায় মেয়েটিকে রথখোলা পতিতাপল্লীতে এনে পারুর কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে দেয়। পরেরদিন একটি সাদা কাগজে তার স্বাক্ষর নিয়ে জানায়, এখন থেকে সে পতিতাপল্লীর একজন লাইসেন্সধারী সদস্য।

ওসি জানান, এই মেয়েটিকে পারুর বাসায় রেখে ববি ও অন্যান্যদের মাধ্যমে জোর করে খদ্দেরদের মনোরঞ্জনের জন্য দেহ ব্যবসায় বাধ্য করায়। এরমাঝে মেয়েটি বাড়িতে যোগাযোগের জন্য একজন খরিদ্দারকে তার ছোটবোনের মোবাইল নম্বর দেয়। পরে ওই খরিদ্দারের মোবাইল কলের মাধ্যমে মেয়েটির সন্ধান পায় তার পরিবার। এরপর তার মা ও ফুফা ২২ মার্চ সন্ধ্যায় রথখোলায় এসে তাকে দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে জানায়। পুলিশ সেখানে অভিযান চালানোর পর ফেনীর পূর্ব ছাগলনাইয়ার আরেকটি মেয়েও তাকে উদ্ধারে পুলিশের সাহায্য চায়। পরে তাকেও উদ্ধার করে পুলিশ।

ওই মেয়েটি জানায়, তাকেও চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে ঢাকার মিরপুরের একটি বাসায় এক রাত রেখে রথখোলা পতিতাপল্লীতে এনে পারুর কাছে বিক্রি করে দিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় চাঁদপুরের ওই মেয়েটির মা জোছনা বেগমের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৮/১১/১২ ধারায় কোতোয়ালি থানায় একটি এফআইআর নং-৫৪ দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল মামলার তদন্তভার গ্রহণ করে অভিযান চালিয়ে গত ২৪ মার্চ পারুল বেগম ওরফে পারুকে গ্রেফতার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

হাসানুজ্জামান বলেন, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে মেয়ে দু’টিকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati