1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরে পতিতাপল্লির যৌনকর্মীকে পিটিয়ে হত্যা

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ Time View
ফরিদপুরে পতিতাপল্লির যৌনকর্মীকে পিটিয়ে হত্যা
শহর প্রতিনিধি:
ফরিদপুরের সিএন্ডবি ঘাট পতিতাপল্লির বৃষ্টি আক্তার (২৫) নামে এক যৌনকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃষ্টির।
খবর পেয়ে কোতয়ালী পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
যৌনপল্লি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টি আক্তারের মা-বাবা নেই। ছোটবেলা থেকেই শহরের সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে বড় হয়েছে সে। পরে সেখানেই পেশা হিসেবে যৌনকর্মীর পথ বেছে নেয় বৃষ্টি। সেখানে থাকতেই শহরের রথখোলা এলাকার আজিম নামের এক ব্যাক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। গত তিন মাস আগে আজিম বৃষ্টিকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়ার কথা বলে সিএন্ডবি ঘাট থেকে রথখোলা এলাকায় নিয়ে আসে বৃষ্টিকে। এরপর থেকে আজিমের সাথেই ছিল বৃষ্টি।
গতকাল বৃহস্পতিবার সকালে একটি রিক্সায় গুরুতর আহত বৃষ্টিকে সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে পাঠিয়ে দেয় আজিম। সেখানে গেলে যৌনকর্মীরা বৃষ্টিকে দ্রুত জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৃষ্টি। যৌনপল্লীর কর্মীদের দেয়া তথ্য মতে, বৃষ্টির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, এমনকি ক্ষত ছিল তার যৌনাঙ্গেও।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে যৌনকর্মী বৃষ্টি। আজিম নামে তার কথিত প্রেমিক বা স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃষ্টির মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati