1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

ফরিদপুরে হাম-নাত-কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরন

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৫৫৮ Time View

ফরিদপুরে হাম-নাত-কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরন

শহর প্রতিনিধি :
ফরিদপুরে অনুষ্ঠিত হলো এবতেদায়ি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় হাম-নাত-কেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান।

শনিবার দুপুরে শহরের ভাঙ্গা রাস্তার মোড় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এই প্রতিযোগিতায় জেলার নয়টি উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরা অংশ নেন।

মো: ইয়াসিন কবিরের সভপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, বাকিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, সাবজান নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলমগির হোসেন, উপ- পরিচালক সাহাবউদ্দিন, জেলা মডেল মসজিদের ইমাম তবিবুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রতিযোগীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, ধর্মচর্চার মধ্য দিয়ে মানুষ অপরাধ প্রবণতা থেকে দূরে থাকে। ধর্মচর্চা মানুষকে শুদ্ধ করে। আমাদের প্রত্যেকের পরিবার থেকেই শিশু কিশোরদের ধর্মচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তবেই সে সমাজে সু-মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

তিনি আরো বলেন, মাদ্রাসার ছাত্ররা শুধু ইমাম, মুয়াজ্জিন নয় বরং সকল পর্যায়ে যাতে চাকরি করতে পারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের ধর্ম শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা ও পারদর্শী হতে হবে।

প্রত্যেক শিশু কিশোরকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সে দেশে সম্পদ হিসেবে রূপান্তরিত হয়।

বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সকল ব্যবস্থায় আধুনিকায়নের চেষ্টা করছে। আমাদের প্রত্যেক পরিবার এবং শিক্ষক সমাজ কে এ বিষয়ে সচেতন হয়ে শিক্ষার্থীদের আধুনিক মানের গড়ে তোলার চেষ্টা করতে হবে।

তবেই আমরা কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারব, এতে থাকবে না কোন ভেদাভেদ।

প্রতিযোগিতায় নয়টি উপজেলায় একতেদায়ি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযায়ে তিনটি শ্রেনীতে ২৭ জনকে হাম-নাত-কেরাত এবং আজান প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে সনদ, মেডেল ও নগদ অর্থ দেওয়া হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati