1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

ভাঙ্গায় চাঞ্চল্যকর হাবিবুর রহমান হত্যাকান্ডের ২ মাস পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন হয়নি

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪০৩ Time View
ভাঙ্গায় চাঞ্চল্যকর হাবিবুর রহমান হত্যাকান্ডের ২ মাস পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন হয়নি
ভাঙ্গা  প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের চাঞ্চল্যকর হাবিবুর রহমান বেপারি (৬০) হত্যা কান্ডের দু, মাস পেরিয়ে গেলেও হত্যার রহস্য উৎঘাটন কিংবা হত্যায় জড়িত কোন আসামিকে সনাক্ত করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানান, হাবিবুর রহমান ছিলেন সহজ সরল একজন কৃষক। তার কেউ শত্রু থাকতে পারে কেউ ভাবতেই পারেনা। অথচ লোমহর্ষক- নির্মমভাবে  হত্যার পর হত্যা কান্ডের কোন রহস্য উৎঘাটন না হওয়ায় এলাকায় ও তার পরিবারের মধ্যে বই্ছে হতাশা ও ক্ষোভ। জানা গেছে,  ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারী রাতে নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামে তার বাড়ির পাশে ফসলি জমির মধ্যে  মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতের মাধ্যমে তাকে  খুন করে ফেলে রেখে যায়। এঘটনায় নিহতের স্ত্রী  সালমা বেগম হত্যাকান্ডে এলাকার বেশ কয়েকজনের নাম উল্লেখ করলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে তিনি দাবী করেন। তিনি বলেন জমি -জমা নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের  প্রতিবেশী মোস্তফা বেপারী, বজলু বেপারী, ফজলু বেপারী ও সায়াদ বেপারীর গংদের সাথে বিরোধ চলে আসছিল। তারাই আমার নিরহ ও নিরপরাধ স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। তারা ছাড়া গ্রামে আমার স্বামীর কোন শত্রু ছিলোনা। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন,  যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি চাই তাদের প্রত্যেককে আইনের আওতায় আনলেই হত্যা কান্ডের মূল রহস্য উন্মেচিত হবে।  এদিকে হত্যাকান্ডের পর স্ত্রী সালমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার দুই মাস পেরিয়ে গেলেও তেমন কোন অগ্রগতি নেই। মামলার পর থেকেই পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে।তিনি অভিযোগ করে বলেন পুলিশ প্রশাসন প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার না করে আমাদের পরিবারের উপর দোষ চাপানোর মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে। তাই আমরা হত্যা মামলাটির ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দিহান।  সুষ্ঠ তদন্তের জন্য ফরিদপুর পিবিআই এর নিকট আবেদন করেছি। আমরা চাই যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক  শাস্তির দাবি করছি যেন ফাঁসি  হয় এটাই আমাদের চাওয়া। এ ব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বলেন,বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati