1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বাবার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৪৬১ Time View
ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বাবার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা
 চরভদ্রাসন প্রতিনিধি:
গতকাল বুধবার  ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বাবা শাহাদাত খানের (৫৫) লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ডুবে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর আজ  বৃহস্পতিবার  সকাল ১০ টার দিকে গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।লাশটি উদ্ধার করে প্রাথমিক ভাবে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে ।
নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের  তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।
চরভদ্রাসন ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মুর্তজা ফকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন তারা নদীতে ডুব দিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন অপারেশন স্থগিত করা হয়। বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর তারা আবারও উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূর ভেসে থাকা নিহত ব্যক্তিকে উদ্ধার করে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম  জানান, নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে বলা হয়। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati