1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত 

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫৭২ Time View
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত
নগরকান্দা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের বড় কুমারদিয়ায় নামক স্থানে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের ধাক্কায় একই পরিবারের দুই জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরোও দু’জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বড় কুমারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এসময় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। নিহত হয়েছে সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশুপুত্র মোহাম্মদ মীর। তারা যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান। এ সময় নিহতের স্বামী আজমিন (৪৫) ও কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার তার স্বামী সন্তানদের নিয়ে স্বামীর বাইকে চেপে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছনদিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।
এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati