1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

পঞ্চপল্লীর ঘটনায় মামলার অগ্রগতি সন্তোষজনক : একটি মহল ঘটনা কি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে? -পুলিশ সুপার

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭২৪ Time View

পঞ্চপল্লীর ঘটনায় মামলার অগ্রগতি সন্তোষজনক : একটি মহল ঘটনা কি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে? -পুলিশ সুপার

শহর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে প্রতিমায় আগুন ও দুই ব্যক্তি নিহতের ঘটনায় মামলার অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম।
মঙ্গলবার রাত নয় টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান, পঞ্চপল্লীর ঘটনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। এরই মধ্যে বারো জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের বুধবার আদালতে উপস্থাপন করা হবে। আদালতে উপস্থাপন করা চার জনের মধ্যে দুইজন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের অনেককেই এরই মধ্যে সনাক্ত করা হয়েছে খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে মানববন্ধনের নামে কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখা এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ আন্দোলনের নামে একটি পক্ষ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার এবং পুলিশের তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার। মঙ্গলবার এ ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ফেসবুকে গুজব রটানো হলেও কেউ মারা যাননি বলে জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন ও মো. সালাউদ্দিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৮ এপ্রিল রাতে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধতার মারপিটে দুই শ্রমিক নিহত হয়। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati