1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

ফরিদপুরের মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা-জেলা প্রশাসক

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০০১ Time View

ফরিদপুরের মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা-জেলা প্রশাসক

শহর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার গুজব রটিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে দুই ভাই আরশাদুল ও আশরাফুল হত্যার ঘটনায় স্থানীয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ১ নং ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকারের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ধরিয়ে দিতে পারলে কোন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালীর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো বলেন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান, একজন পেশাগত অপরাধী। ইতিমধ্যে সে দুইবার বরখাস্ত হয়েছে। চেয়ারম্যান ও মেম্বার তারা এখন পলাতক রয়েছে। তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের প্রথমে মাগুরায় সনাক্ত করে। সেখানে ধরতে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে যশোরে তাদের সনাক্ত করলেও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। জেলা প্রশাসক আরো বলেন, এরই মধ্যে এয়ারপোর্ট বর্ডার রাষ্ট্রীয়ভাবে তাদেরবিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে তারা যাতে কোন ভাবে দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে।

জেলা প্রশাসক এ সময় এই চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে যেকোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী ডিডিএলজি’র উপর পরিচালক রওশন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবীরসদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রথম আলো নিজস্ব প্রতিবেদক পান্না বালা ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানউজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati