1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

দীর্ঘ ২১ বছর পর স্বাচিপের সম্মেলন রোগীদের সেবাদানে আরো আন্তরিক হওয়ার আহবান প্রাণিসম্পদ মন্ত্রী’র

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬০৪ Time View

দীর্ঘ ২১ বছর পর স্বাচিপের সম্মেলন
রোগীদের সেবাদানে আরো আন্তরিক হওয়ার আহবান প্রাণিসম্পদ মন্ত্রী’র

শহর প্রতিনিধি:
রোগীদের সেবাদানে আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এমপি। বুধবার (০১ মে) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের প্রতি এ আহবান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারকে নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে রোগীদের চিকিৎসা দিতে হয়। অনেক সময় অনেক কিছুর সংকট থাকে, তারপরও তারা চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তবে রোগীদের আরো আন্তরিকভাবে সেবা দিতে হবে।

আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করা হবে। সেটিরও ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, শীঘ্রই তিনি ফরিদপুরে আসবেন।

দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে স্বাচিপ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বাচিপের কেন্দ্রিয় কমিটির সভাপতি ডা. মো: জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো: কামরুল হাসান মিলন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্না হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ।

একই সাথে ফরিদপুর, রাজবাড়ী ও শরিয়তপুর তিন জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে অধ্যাপক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. গণপতি বিশ^াস শুভ’র নাম ঘোষনা করা হয়। পরবর্তীতে রাজবাড়ী ও শরিয়তপুর জেলার কমিটি ঘোষনা করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati