1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
শিরোনাম :

নগরকান্দায় শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, অসুস্থ ১৫ শিক্ষার্থী

  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪১৯ Time View

নগরকান্দায় শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, অসুস্থ ১৫ শিক্ষার্থী

নগরকান্দা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় শহিদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূত আতঙ্কে ১৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, রোববার (১৯ মে) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৬ষ্ঠ শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ গলা ছাড়া সাদা কাফনে মোড়ানো মানুষের দৌড় দেখতে পায়। বিষয়টি তারা একে অপরকে দেখালে একে একে ষষ্ঠ ও দশম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিদ্যালয় পরিদর্শন করেন।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মাহবুব আলী মিঞা বলেন, আমার কাছে মনে হয়েছে বিষয়টি ভিত্তিহীন। জানালায় গ্লাস লাগানো ছিল, সেখানে আলোর প্রতিফলনে এবং প্রচণ্ড গরমের কারণে শিক্ষার্থীরা হয়তো চোখে ঝাপসা দেখেছে। এক শিক্ষার্থীর মুখ থেকে আরেক শিক্ষার্থীর মুখে বিষয়টি ছড়িয়ে পড়ায় আতঙ্কে ১৩/১৪ জন অসুস্থ হয়ে পড়ে। স্কুলে মেডিক্যাল টিম এনে তাদের চিকিৎসা দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়দেব কুমার সরকার বলেন, এ রকম ঘটনার খবর শুনে একটি মেডিকেল টিম বিদ্যালয়ে পাঠিয়ে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই এখন সুস্থ রয়েছে।অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের এমন অবস্থা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা চোখে ঝাপসা কিছু দেখে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই, তবে আমার কাছে মনে হয়েছে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য মানসিক চাপে রয়েছে। পড়াশোনার চাপে হয়তো তাদের রাতে পর্যাপ্ত ঘুম হয়নি এবং প্রচণ্ড গরম থাকায় সব মিলিয়ে তারা চোখে ঝাপসা দেখেছে। তিনি আরোও বলেন, এরপরও বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati