1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপকারী যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩১৮ Time View

প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপকারী যুবকের যাবজ্জীবন কারাদন্ড

শহর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতের এক গৃহবধুকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ মামলায় সুজন কুমার হলদার(২৮) কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেয়। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত আসামী সুজন কুমার হলদার জেলার মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামের সুশীল কুমার হলদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামী সুজন প্রতিবেশি জগন্নাথদী স্কুলপাড়া গ্রামের চৈতন্য মালোর স্ত্রী স্বরসতী মালো(২৩) কে দীর্র্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসে। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশে ওই গৃহবধুকে বিরক্ত না করতে আসামীকে সতর্র্ক করে দেয়া হয়। এরপর আসামী সুজন কুমার হলদার ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় স্বরসতী মালো রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় পিছন থেকে আসামী একটি বোতলে এসিড নিয়ে তার মাথা বরাবর ঢেলে দেয়। সেসময় তরল এসিডে স্বরসতীর মাথা, মুখ ও ঘাড় পুড়ে যায়। আহত গৃহবধূকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনার ২দিন পরে ১৮ নভেম্বর মধুখালী থানায় আহত স্বরসতীর ভাসুর কৃষ্ণ মালো বাদী হয়ে আসামী সুজন কুমার হলদারের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করে।

সেসময় পুলিশ ঘটনাটি তদন্ত করে আসামীকে গ্রেফতার করে ও জেল হাজতে প্রেরণ করে। প্রেমের প্রস্তাবে ব্যার্থ হয়ে এসিড নিক্ষেপের ঘটনায় দুই জনকে অভিযুক্ত করে মধুখালী থানার পরিদর্র্শক মো: আমিনুল ইসলাম প্রায় ১ বছর পর আদালতে এই মামলার চার্র্জশীট দাখিল করে।

অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) মো: সানোয়ার হোসেন জানান, মামলারটির দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে এসিড অপরাধ আইন ২০০২ এর ৫(ক) ধারায় বিজ্ঞ বিচারক আসামী সুজন কুমার হলদার কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। জরিমানার অর্থ ভিকটিম স্বরসতী মালোকে প্রদানের আদেশ দেন। এছাড়া ওই মামলায় অপর অভিযুক্ত আসামী গৌতম মন্ডলের অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়।

পরে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী কে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati