1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ফ্যামিলি কার্ডের শুমারির আবেদন ঘিরে জামায়াত নেতার সুপারিশ ভাইরাল ফরিদপুরে পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি দুটি বাস পার্শ্ববর্তী খাদে, আহত- ১৫ ফরিদপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ নগরকান্দায় ৮ বছর বয়সী শিশুর ম/র/দে/হ উদ্ধার, ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ফরিদপুরে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফরিদপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্লাস্টিক বর্জনের আহ্বানে ফরিদপুরে মানববন্ধন পাট পণ্যের বহুমুখী ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
শিরোনাম :

পশ্চিম আলীপুরে মাইক্রোবাস চালকের জমি জবরদখলের চেষ্টা

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৭১ Time View

পশ্চিম আলীপুরে মাইক্রোবাস চালকের জমি জবরদখলের চেষ্টা
শহর প্রতিনিধি:

শহরের অম্বিকাপুরে একজন দরিদ্র মাইক্রোবাস চালকের জমি প্রভাবশালীরা জবরদখল করে নেয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত থেকে আপোষ মিমাংসা কিংবা উকিল কমিশনার দিয়ে মাপঝোঁক করে জমির বুঝ নিতে বললে প্রভাবশালী মহলটি তার বদলে জোর করেই জমির দখল নিতে চাইছে। এছাড়া বিভিন্ন মহল থেকে হুমকিধামকিও দেয়া হচ্ছে ওই অসহায় মাইক্রোবাস চালককে। গতকাল শনিবার সকালে ওই জমিতে ইটবালি ফেলে দখল নেয়ার চেষ্টা করার সময় পুলিশকে জানালে পুলিশ পৌছে তাদের ইটবালি ফেলতে নিষেধ করে দেয়। এখন ওই মাইক্রোবাস চালক রাতের আধারে আবারো জমি জবরদখল হতে পারে বলে আতঙ্কিত রয়েছেন।
জানা গেছে, কোতোয়ালি থানার অন্তর্গত ১২৬ নং আলীপুর মৌজার এসএ ১৪৪৭, ১৪৫, ১৪৫৮, ১৪৩, ৬১১, ১৪৫৯, ১১৯৭, ৬৬০ ও ১৪৪৮ নং খতিয়ানের জমি তেজারুদ্দিন মোল্লা ১৯৬৪ সালের রেজিস্ট্রিকৃত ৮৭৭ নং রেজিঃকবলা দলিলমূলে ৩ একর ২৭ শতাংশ, ১৯৭৪ সালের ৫৫৭২ নং রেজিঃকবলা দলিলমূলে ৬৪ শতাংশ এবং ১৯৬৪ সালের রেজিস্ট্রিকৃত ৮৭৮ নং রেজিঃকবলা দলিলমূলে ১ একর ৪ শতাংশ জমি নিজ নামে ও বেনামে খরিদ করেন।
এসএ ১৪৪৮ নং খতিয়ান অনুসারে দেখা যায়, তেজারুদ্দিন মোল্লার মৃত্যুর পর তার উপরোক্ত সম্পত্তি ৬ ছেলে, ৩ মেয়ের মধ্যে রেকর্ড করা হয়। এরপর বড় কন্যা নুরুননাহার বেগমের নিকট থেকে পৈত্রিক সূত্রে প্রাপ্ত অংশের ১৮ দশমিক শূন্য ৩ শতাংশ জমি ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পাদিত সাফকবলা দলিলমূলে ক্রয় করেন মো. আবুল হোসেন। দলিল ৭৫৯২।
এরপর আবুল হোসেন রুপালী ব্যাংকের কর্পোরেট শাখায় ওই জমি বন্ধক রেখে ১০ লাখ টাকা ঋণ নিয়ে একটি মাইক্রোবাস কিনে গাড়ি চালনোর পেশায় লিপ্ত রয়েছেন। ওই জমিতে ব্যাংক ঋণের দ্বায়বদ্ধতার একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেয়।
অপরদিকে নথিপত্রে দেখা যায়, হাবিবা সুলতানা আঁখি নামে তেজারুদ্দিন মোল্লার জনৈকা ওয়ারিশ দাবিদারের নিকট থেকে ২০১৭ সালের ১৪ মার্চ ২০৮৯ নং রেজিঃকবলা দলিলমূলে উক্ত খতিয়ানের ১৪ টি দাগে ১৮ শতাংশ জমি খরিদ করেন।
এরপর ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ওই জমির ক্রেতা খন্দকার সিরাজুস সালেকিন বিজ্ঞ জেলা জজ আদালত ফরিদপুরে তেজারুদ্দিন মোল্লার কন্যা নুরুননাহার বেগম সহ তার অন্যান্য ভাইবোনদের বিবাদী করে একটি মোকদ্দমা দাখিল করেন। দেওয়ানি মোকদ্দমা নং-১০/২০২৩। ওই মামলার একতরফা বিচারের পর গত ৭ মে প্রকাশিত রায়ে বিবাদীদের আপোষে নালিশী জমি বিভাগ বন্টন করে দেয়ার নির্দেশ দেন আদালত। অন্যথায় বাদি আদালত থেকে সার্ভে জানা উকিল কমিশনার নিয়োগ করে নালিশী জমি বন্টন করে নিতে পারবেন বলে আদালত আদেশে উল্লেখ করেন।
তবে আবুল হোসেন অভিযোগ করেন, মামলার বাদি আদালতের আদেশ অনুযায়ী আপোষে জমি বন্টন কিংবা উকিল কমিশনার দিয়ে মাপঝোঁক না করেই জোর করে তার জমি দখলের পায়তারা চালাচ্ছেন। এব্যাপারে তিনি একজন ভূমি কর্মকর্তার দ্বারস্থ হলে তাকে ভয়ভীতি এবং মামলার হুমকি-ধামকি দেয়া হয়েছে। এ অবস্থায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে জানতে সিরাজিস সালেকিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জমি আমার খরিদকৃত সম্পত্তি। আমি মামলার রায় পেয়েছি তাই দখলে গিয়েছি। তবে তাকে আদালতের ডিক্রি অনুযায়ী বিবাদীদের সাথে আপোষ মিমাংসা করে অথবা উকিল কমিশনার নিয়ে মাপঝোঁক করে জমির বন্টন বুঝ করে নেয়ার কথা বলা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati