1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
সদরপুরে গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ
শিরোনাম :

ফরিদপুর – ৪ আসন নিক্সন চৌধুরীকে শোকজ

  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৪৪৭ Time View

ফরিদপুর – ৪ আসন
নিক্সন চৌধুরীকে শোকজ

শহর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার (২৭ শে মে) তাকে শোকজের নোটিশ পাঠিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিয়াউল হক খান। আগামীকাল মঙ্গলবারের ( ২৮ শে মে) মধ্যে নিক্সন চৌধুরীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি মজিবুর রহমান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য ২১৪ ফরিদপুর-০৪। সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শহিদুল ইসলাম ‘আনারস’ প্রতীক কর্তৃক তার (মো. শহিদুল ইসলাম) বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটসঅ্যাপে অবহিত করেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতেও প্রচার হয়েছে।

এ ছাড়া, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪ উপলক্ষে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান (ঘোড়া প্রতীকের প্রার্থী) আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ দাখিল করেছেন। এ সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘন বিষয়ে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

যেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২-এর উপবিধি (১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি।’ উল্লিখিত, বিধি-২২-এর উপবিধি (১) ও (২) অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

সেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২২-এর উপবিধি (১) ও (২) এবং বিধি-১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথিসমুহে, আপনার কর্তৃক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে। এই অবস্থায়, আপনি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা, আগামী ২৮ মে বিকেল ৪টার মধ্যে উপজেলা নির্বাচন অফিসার, ভাঙ্গা সদরপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, আপনার বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানান, ” সংসদ সদস্যকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর জন্য ভাঙ্গা ও সদরপুরের দুই সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের মধ্যে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর কাছে এ নোটিশ পাঠিয়ে দেওয়া হবে। ”

এ ব্যাপারে নিক্সন চৌধুরী জানান, তিনি নির্বাচনী অচরণবিধি লঙ্ঘন করেননি। তিনি এলাকাতেই নেই। যে অডিওর কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।
তিনি আরও জানান, তিনি এখনো কারণ দর্শানো নোটিশ পাননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নোটিশ পেলে এ ব্যাপারে তার বক্তব্য তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati