1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
শিরোনাম :

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল যুবকের

  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৭৯ Time View

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল যুবকের

ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন দীঘলকান্দা গ্রামের ইটভাটার বিপরীতে রেললাইনে কাটা পড়ে রবিউল শেখ (১৮)নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত রবিউল উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের লিটন শেখের ছেলে। মঙ্গলবার(৪ জুন) সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ছিন্নভিন্ন মরদেহটি পুলিশ রেললাইন থেকে উদ্ধার করে।
নিহত যুবক কি কারনে বা কিভাবে মারা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
নিহত পরিবারের সদস্যরা জানান, সে রেললাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে রেল প্রকল্পে আসে। রবিউলের বাবা জানান,২ মাস আগে রেল প্রকল্পে চাকরি নিয়েছে। আজ সকালে আমার কাছ থেকে ১০০ টাকা ভ্যান ভাড়া নিয়ে সকাল ৬টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। দশটার দিকে সংবাদ পাই আমার ছেলে রেল লাইনে কাটা পড়ে নিহত হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) এ,এস,আই প্রফুল্ল জানান, রেললাইনে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত একই স্থানে গত মঙ্গলবার পাশ্ববর্তী দীঘলকান্দা গ্রামের নেহার বেগম এক মহিলা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়।
এ নিয়ে এলাকায় মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
মোঃ সরোয়ার হোসেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati